Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের বিতর্কে সৌগত রায়! ১৫ বছরের সাংসদ, কি কাজ করেছেন? প্রশ্ন শুনে হারালেন মেজাজ

ফের বিতর্কে তৃণমূলের বিদায়ী সাংসদ তথা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়।

ফের বিতর্কে সৌগত রায়! ১৫ বছরের সাংসদ, কি কাজ করেছেন? প্রশ্ন শুনে হারালেন মেজাজ

শেষ আপডেট: 28 March 2024 23:13

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কে তৃণমূলের বিদায়ী সাংসদ তথা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়।

ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল সাত সেকেন্ডের একটি ভিডিও। যদিও ভিডিও সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, দমদম লোকসভায় প্রচারে বেরিয়েছেন বিদায়ী সাংসদ। সেই সময় সংবাদ মাধ্যমের কর্মীরা তাঁর কাছে জানতে চান, ১৫ বছরের সাংসদ হিসেবে নিজের লোকসভা এলাকায় কী কাজ করেছেন? 

প্রশ্ন শুনে রীতিমতো মেজাজ হারাতে দেখাতে যায় তৃণমূলের প্রবীণ এই নেতাকে। রেগে গিয়ে টিভি চ্যানেলের বুম হাতে করে সরিয়ে সৌগত বলেন, "এত প্রশ্ন এত সহজে করা যায় না!"

সোশ্যাল সাইটে ইতিমধ্যে ভাইরাল ওই ভিডিও। যদিও এ ব্যাপারে পরে সৌগতর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

তবে এই প্রথম সৌগত রায় বিতর্কে জড়ালেন এমনটা নয়। কখনও ঘটে চলা ঘটনা সম্পর্কে কখনও বা দলের অন্দরেই প্রবীণ-নবীন ইস্যুতে মন্তব্য করে বিতর্কে জড়াতে দেখা গিয়েছে তাঁকে।

সন্দেশখালি ইস্যুতে গত কয়েকমাস ধরে সরগরম রাজ্য রাজনীতি। সেখানে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে। এমনকী শাহজাহানের শাগরেদদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশও। এমন প্রেক্ষাপটে গত ৯ মার্চ সৌগত রায় দাবি করেন, "সন্দেশখালিতে মহিলাদের ওপর কোনও অত্যাচার হয়নি, অত্যাচারের কোনও প্রমাণ নেই!"

সম্প্রতি লোকসভা ভোটের টিকিটকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে তীব্রতর হয়েছিল নবীন-প্রবীণ দ্বন্দ্ব। দলের প্রবীণ সাংসদরা ফের ভোটে দাঁড়ান সেটা চাননি দলের একাংশ।

এব্যাপারে গত বছরের ৪ ডিসেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “সব পেশায়, যেমন বয়সের উর্ধ্বসীমা থাকে, তেমনই রাজনৈতিক দলেও থাকা উচিত। কারণ, বয়স বাড়লে মানুষের প্রোডাক্টিভিটি কমে যায়। তিরিশ চল্লিশ বছর বয়সে একটা মানুষ যতটা দৌড়ে কাজ করতে পারেন, সত্তর বছরে পৌঁছে তা করা যায় না।”

এর জবাবে চলতি বছরের ২ জানুয়ারি অভিষেকের নাম না করে সৌগত বলেছিলেন, রাজনীতিতে কেউ শ্রমিক নন, তাই কারখানার মতো উৎপাদনশীলতা মাপা যাবে না। কারণ, এখানে তাঁদের অবদান পুরোটাই বৌদ্ধিক। যা নিয়ে দলের অন্দরে তো বটেই প্রকাশ্যেই জনমানসে বিস্তর জলঘোলা হয়েছিল।

এখানেই শেষ নয়। গত বছরের মে মাসে রাজ্যে পরপর বাজি বিস্ফোরণ ও মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌগত রায় দাবি করেছিলেন, "গরমে জঙ্গলেও আগুন লাগে! তীব্র গরমে অনেক সময়ে হয়। হতেই পারে। এই গরমে পটাশিয়াম ক্লোরেট, আর্সেনিক ট্রাই সালফাইড বাইরে রেখে দিলে এমনিই ফেটে যাবে!"


```