Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে হাসিনা খেলেন রাজ কচুরি! মেয়ের প্লেটে পাপড়ি চাট, মাঝে রাখা ধোকলা

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিল্লি এসেছেন পড়শিদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে তাঁর মেয়ে, সাইমা ওয়াজেদ।

দিল্লিতে হাসিনা খেলেন রাজ কচুরি! মেয়ের প্লেটে পাপড়ি চাট, মাঝে রাখা ধোকলা

হাসিনা ও সাইমা।

শেষ আপডেট: 9 June 2024 21:31

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিল্লি এসেছেন পড়শিদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে তাঁর মেয়ে, সাইমা ওয়াজেদ। আজ, রবিবার শপথ অনুষ্ঠানের আগে দুপুরবেলায়, সেই মা-মেয়েকেই দেখা গেল খাওয়াদাওয়া করতে। সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সাইমা নিজে। তার পরেই তা ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যায়, মা-মেয়ে খেতে বসেছেন সুদৃশ্য কোনও এক জায়গায়। সামনে টেবিলে সাজানো তিনটি প্লেট। একটি প্লেট হাসিনার সামনে, তাতে আছে এক বড়সড় রাজ কচুরি। চাট বংশের কুলীন পদ বলা যায় একে। মেয়ে সাইমা খাচ্ছেন পাপড়ি চাট। তাঁদের মাঝে আরও একটি প্লেট রাখা আছে, তাতে রয়েছে তিন পিস ধোকলা ও চাটনি।

ছবিটি শেয়ার করে সাইমা লিখেছেন, 'দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের আগে মায়ের সঙ্গে চটপট কিছু খেয়ে নিই।'

স্বাভাবিক ভাবেই ছবিতে লাইক কমেন্টের বন্যা বয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। টেবিলে রাখা ধোকলার দিকে ইঙ্গিত করে অনেকেই অনেক কটাক্ষ করেছেন। যেহেতু নরেন্দ্র মোদীর মাটি গুজরাতের খাবার এই ধোকলা, তাই এই পদ মাঝেমধ্যেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়ে। কেউ আবার মনে করিয়ে দিয়েছেন, দিল্লির এই চাটজাতীয় খাবারগুলির স্বাদ অনবদ্য। কেউ আবার হাসিনার খাবার প্লেটের পাশে রাখা মোবাইল ফোনটিকে লক্ষ্য করে লিখেছেন, হাসিনাই বোধহয় একমাত্র রাষ্ট্রনেতা, যিনি এখনও স্যামসাং ফোন ব্যবহার করেন!

মঙ্গলবার লোকসভা ভোটে জেতার পরেই প্রধানমন্ত্রী মোদীকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। এই চিঠি নয়াদিল্লির কাছে খুবই স্বস্তিদায়ক মনে হয়েছে। হাসিনা বাছাই করা শব্দে ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার কথা বারেবারে উল্লেখ করেছেন। দুই দেশের যৌথ স্বার্থে নরেন্দ্র মোদীর সঙ্গে পা পিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। এর পরে বুধবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়। হাসিনাকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী। এ মাসের শেষে অথবা আগামী মাসের গোড়ায় হাসিনার দিল্লি সফর নির্ধারিত রয়েছে। 


```