Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতাকেই জিজ্ঞেস করুন, আমি কী করে বলি! কেন এমন জবাব সীতারামের

দ্য ওয়ালের প্রশ্নের জবাব দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি যা বললেন। 

মমতাকেই জিজ্ঞেস করুন, আমি কী করে বলি! কেন এমন জবাব সীতারামের

মমতা বন্দ্যোপাধ্যায় ও সীতারাম ইয়েচুরি

শেষ আপডেট: 25 May 2024 12:40

অমল সরকার

বাংলায় তৃতীয় দফার ভোট শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি ভোটের পর সরকার গঠনের জন্য ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করবেন। তাঁর সেই কথা সর্বভারতীয় স্তরে অনুরণিত হয়েছে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মমতার এহেন কথায় উজ্জীবিত।

কৌতূহলের বিষয় হল, সিপিএম মমতার এই কথাকে কীভাবে দেখছে? তারাও ইন্ডিয়া জোটের শরিক। এ ব্যাপারে দ্য ওয়ালের প্রশ্নের জবাব দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। 

সীতারামের দাবি, “ইন্ডিয়া ব্লক জিতবে। ৩০০-র বেশি আসন পাবে ইন্ডিয়া ব্লক”। সীতারামের এ কথা বেশ সাহসী। ইন্ডিয়া জোট ৩০০ পার করে যাবে এমন সাহসী কথা সম্ভবত যোগেন্দ্র যাদব ছাড়া আর কেউ বলেননি। যোগেন্দ্র বলেছেন, এমনিতে এনডিএ জোট ৩০০-র কাছাকাছি আসন পেতে পারে। তবে কেমন যেন একটা মনে হচ্ছে। উত্তরপ্রদেশ ও বিহারে উলোটপালট হয়ে গেলে ইন্ডিয়া জোট ৩০০ পেরিয়ে যেতে পারে। 

সীতারামকে প্রশ্ন করা হয়, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন। এ ব্যাপারে কী বলবেন? সীতারাম হেসে বলেন, “ওনাকেই জিজ্ঞেস করুন।  আমি কী করে বলি”।

কিন্তু তৃণমূল ও সিপিএম দুজনেই তো ইন্ডিয়া জোটে রয়েছে। তৃণমূল সরকারে থাকলে কি সিপিএম থাকবে না? জবাবে সীতারাম বলেছেন, “কে বলেছে তৃণমূল থাকবে? দেখুন না কী হয়!” 

কেন্দ্রে সরকারের অংশীদার হওয়ার ব্যাপারে সিপিএমের বরাবরই দোলাচল রয়েছে। এক সময়ে যাকে ঐতিহাসিক ভুল বলেছিলেন জ্যোতি বসু, তার পার্ট টু হয়েছে। পরমাণু চুক্তি প্রশ্নে বামেরা ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছিলেন। কিন্তু সীতারাম অন্তত চেয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে সমঝোতা টিকে থাকুক। ২০০৯ সালের জানুয়ারি মাসের গোড়া পর্যন্ত প্রণবের সঙ্গে সে ব্যাপারে দৌত্য চালিয়ে গেছিলেন সীতারাম। 

তাঁকে প্রশ্ন করা হয়, সিপিএম কি সরকারে সামিল হবে? এ প্রশ্নের উত্তরে ইয়েচুরি বলেন, “এগুলো সব কাল্পনিক প্রশ্ন। পরিস্থিতি দেখে দল সিদ্ধান্ত হবে। এ ব্যাপারে পার্টি কংগ্রেসে কথা হয়েছে তো”।


```