
শেষ আপডেট: 7 April 2024 13:38
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে বিজেপির এজেন্সি সক্রিয়তা নিয়ে কমিশন নীরব কেন, শনিবার ভূপতিনগর কাণ্ডের পরই এ ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ‘‘দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন কমিশন চায়। কিন্তু বিজেপি যা বলছে, তাই হচ্ছে।’’
রবিবার এ ব্যাপারে সরব হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি, কমিশন এবং এনআইএকে একই বন্ধনীতে রেখে টুইটে অভিষেক লিখেছেন, "আদর্শ আচরণবিধির মধ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র করা হচ্ছে। অথচ নির্বাচন কমিশন নীরব থেকে তাঁদের খেলা সম্পন্ন করতে সহযোগিতা করছে।"
Experience the unfolding ALLIANCE BETWEEN the @NIA_India and @BJP4Bengal , ORCHESTRATING CONSPIRACIES AGAINST TRINAMOOL leaders amid the Model Code of Conduct. While this collusion persists, the ECI stands by, conspicuously silent, neglecting its duty to ensure fair play.
— Abhishek Banerjee (@abhishekaitc) April 7, 2024
???????????????????????? https://t.co/ROKRSVgGXG
তৃণমূলের তরফে ভূপতিনগর কাণ্ডে এদিনের সাংবাদিক বৈঠক থেকে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে। টুইটে সেই বিষয়টিরও উল্লেখ করেছেন অভিষেক।
SHOCKING EXPOSÉ
— All India Trinamool Congress (@AITCofficial) April 7, 2024
???? On March 26, BJP leader @JitendraAsansol met SP of NIA Dhan Ram Singh at his residence in New Town
???? In the meeting that lasted for 52 minutes, a major conspiracy was hatched against our leaders
???? Later, on April 6, this conspiracy was executed in… pic.twitter.com/9z69jDP7dz
ওয়াকিবহাল মহলের মতে, অভিষেক বোঝাতে চেয়েছেন, কেন্দ্রীয় এজেন্সি, বিজেপি এবং কমিশন সকলে মিলে মিশে একাকার হয়ে গেছে। তাঁরা সকলেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র নেমেছেন।
এর আগে মোদী-কমিশনকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, "এরকম কখনও শুনেছেন, যার বিয়ে সেই পুরোহিত!"
বস্তুত, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে শনিবার ভোরে ঘটনাস্থলে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখান থেকে দু'জন অভিযুক্তকে আটক করে গাড়িতে তোলার পরই গ্রামবাসীদের একাংশ হামলা চালায় বলে অভিযোগ। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়।
অন্যদিকে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে মাঝরাতে বাড়ির দরজা ভেঙে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে ভূপতিনগর থানায়। অভিযোগ দায়ের করেছেন এক তৃণমূল নেতার পরিবার। পুলিশ এফআইআর রুজু করে ঘটনার তদন্তও শুরু করেছে।
ইডি, সিবিআই, এনআইএ-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, বার বার এই অভিযোগ করেছে তৃণমূল। এদিন তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক থেকে দাবি করা হয়েছে, শুধু এনআইএ নয়, বিজেপির সঙ্গে আরও দুই কেন্দ্রীয় এজেন্সির আঁতাতের প্রমাণ রয়েছে। এনআইএ-র এসপি ধনরাম সিং-এর বাড়িতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কবে কখন গিয়েছিলেন, রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সেই তথ্য তুলে ধরেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য।
তৃণমূল নেতৃত্বের দাবি, গত ২৬ মার্চ এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অর্থের বিনিময়ে তৃণমূল কর্মীদের ফাঁসানো হচ্ছে। অবিলম্বে ধনরাম সিং-কে বাংলা থেকে বহিষ্কার করতে হবে।
তারপরই এ ব্যাপারে টুইট থেকে কেন্দ্রীয় এজেন্সি, বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক।