Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সিকিমে ৩২ আসনের ৩১টিতে জয়, ফের মুখ্যমন্ত্রী হতে যাওয়া প্রেম সিং তামাং কীভাবে সফল

লোকসভা ভোটে বুথ ফেরত সমীক্ষায় যেখানে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, সেখানে সিকিম বিধানসভায় আগেরবারের মতো এবারও খাতা খুলতে পারেনি বিজেপি।

সিকিমে ৩২ আসনের ৩১টিতে জয়, ফের মুখ্যমন্ত্রী হতে যাওয়া প্রেম সিং তামাং কীভাবে সফল

প্রেম সিং তামাং

শেষ আপডেট: 2 June 2024 18:44

দ্য ওয়াল ব্যুরো: সিকিমে চমকপ্রদ ফল করল সিকিম ক্রান্তিকারী মোর্চা। রাজ্যের বিধানসভার ৩২ আসনের মধ্যে ৩১টিতে জয় হাসিল করেছে পার্বত্য রাজ্যের এই দল। 

ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের সঙ্গে সিকিমেও এবার লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট নেওয়া হয়। রবিবার অরুণাচল ও সিকিমের বিধানসভার ভোটের ফল ঘোষণা করা হয়। লোকসভা ভোটে বুথ ফেরত সমীক্ষায় যেখানে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, সেখানে সিকিম বিধানসভায় আগেরবারের মতো এবারও খাতা খুলতে পারেনি বিজেপি। ৩২ আসনের মধ্যে একটিতে জিতেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট। 

৩১ আসনে জিতে দ্বিতীয়বারের জন্য সিকিমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রেম সিং তামাং। ২০১৯-এ ১৭ আসন জিতে ক্ষমতা দখল করেছিলেন মাঝবয়সি এই নেতা। 

পশ্চিম সিকিমের বাসিন্দা প্রেম সিংহ ১৯৯৪ সালে রাজনীতিতে যোগ দেন। সে বছরই সিকিম ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে বিধায়ক হয়ে মন্ত্রী হন। তখনকার মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের ঘনিষ্ঠ ছিলেন প্রেম। 

কিন্তু দু-জনের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করলে ২০১৩ সালে অনুগামীদের নিয়ে প্রেম সিকিম ক্রান্তিকারী ফ্রন্ট গঠন করেন। ২০১৭-তে তাঁর দল শুধু ক্ষমতা দখল করে তাই-ই নয়, টানা ২৫ বছর মুখ্যমন্ত্রী থাকা পবন কুমার চামলিংকে হারান তিনি। এবার ৩২ আসনের ৩১টিতে জিতে কার্যত প্রাক্তন রাজনৈতিক গুরু পবনের দলকে অস্তিত্বহীন করে দিয়েছেন। 

আগের বার বিজেপি একটি আসনও জিততে না পারলেও পবনের দলের আট বিধায়ককে ভাঙিয়ে নিয়ে প্রেম সিংয়ের মন্ত্রিসভায় যোগ দিয়েছিল। এবার ভোটের আগে বিজেপির সঙ্গে বোঝাপড়া ভেঙে দেন প্রেম সিংহ। দেখা গেল এবারও বিজেপি একটি আসনেও জয়লাভ করেনি।


```