Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মোদীকে তাঁরই কণ্ঠে জবাব এবার ভোটে, বারাণসীতে প্রার্থী হচ্ছেন কমেডিয়ান শ্যাম

শ্যাম রঙ্গিলা বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হবেন। 

মোদীকে তাঁরই কণ্ঠে জবাব এবার ভোটে, বারাণসীতে প্রার্থী হচ্ছেন কমেডিয়ান শ্যাম

মোদীকে তাঁরই কণ্ঠে জবাব এবার ভোটে

শেষ আপডেট: 2 May 2024 11:54

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন দিয়ে রাজনীতিতে গা ভাসান বহু মানুষ। সেই তালিকায় যুক্ত হতে চলেছেন জনপ্রিয় কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। তিনি বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হবেন। 

মোদীর গলা নকল করে পরিচিতি পাওয়া শ্যামের নির্বাচনী ভাষণ শুনে অনেকেই যে প্রধানমন্ত্রীর সঙ্গে গুলিয়ে ফেলবেন তাতে কোনও সন্দেহ নেই। বস্তুত সেই কারণে সুখ্যাতি অর্জনের পর বহুবার বিতর্কেও জড়িয়েছেন এই কমেডিয়ান। হয়েছে মামলা-মোকদ্দমাও। তাতে জনপ্রিয়তা বেড়েছে বই কমেনি। ইউটিউবে ১০ লাখ সাবস্ক্রাইবার তাঁর। বলাই বাহুল বারাণসীর ভোটের প্রচার এবার নয়া মাত্রা পাবে।

কিন্তু শ্যাম রঙ্গিলা ঘোষণা করেছেন, মোটেই মজাঠাট্টা নয়, পুরোপুরি রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত। আর তাতেই অস্বস্তি বেড়েছে কংগ্রেসের। মধ্যপ্রদেশের ইন্দোর এবং গুজরাতের সুরাত আসন থেকে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে। দু’জায়গাতেই প্রধান প্রতিকপক্ষ কংগ্রেসের প্রার্থীরা মনোননয়পত্র প্রত্যাহার করে নিয়েছেন। শ্যামের দাবি, বারাণসীতে এমন ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই তাঁর এই সিদ্ধান্ত। ওই ভিভিআইপি আসনে এবারও কংগ্রেসের প্রার্থী উত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই।

শ্যামের সিদ্ধান্ত নিয়ে যদিও অনেকেই মনে করছেন, আসলে জনপ্রিয়তা বাড়ানো, কমেডিয়ান হিসাবে নিজের মার্কেটিং করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন শ্যাম। বারাণসীতে স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হলে তাঁকে নিয়ে চর্চা হবে, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় কৌতুহল তুঙ্গে উঠবে, এমন প্রত্যাশ্যাই কাজ করেছে এই সিদ্ধান্তের পিছনে। যদিও এখনও স্পষ্ট নয় তিনি নির্দল, নাকি কোনও দলের হয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবেন। 

জনপ্রিয় এই কমেডিয়ান বলেন, একজন ভোটারেরও যদি ভোটদানের ইচ্ছা থাকে হবে তা ইভিএমে নথিভূক্ত হওয়া দরকার। বিনা লড়াইয়ে কেউ জিতে গেলে সেই সুযোগটুকুও থাকে না। 

২৯ বছর বয়সি এই কমেডিয়ান বারাণসীকে বেছে নেওয়ার কারণ হিসাবে বলেন, প্রধানমন্ত্রী একবার বিরোধীদের নিশানা করে বলেছিলেন, যে যে ভাষা বোঝে আমি তাঁকে সেই ভাষাতেই জবাব দেব। বারাণসীতে আমি এসেছি, মোদীকে তাঁর ভাষায় জবাব দিতে। বলাই বাহুল, অবিকল মোদীর কণ্ঠ নকল করে প্রচার চালাবেন।


```