Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না, শান্তনুর কথায় বিতর্ক

প্রচার সভায় সিএএ নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি বলেন, ‘একটা তৃণমূলের লোককেও আমরা নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। শুধু বড় বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের।' 

তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না, শান্তনুর কথায় বিতর্ক

শেষ আপডেট: 5 April 2024 13:10

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রচার সভায় সিএএ নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি বলেন, ‘একটা তৃণমূলের লোককেও আমরা নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। শুধু বড় বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের।' 

মঙ্গলবার গাইঘাটার পাঁচপোতা এলাকায় ভোট প্রচারে গেছিলেন শান্তনু ঠাকুর। সেখানেই তিনি নাগরিকত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই  ভিডিও। যদিও দ্য ওয়াল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।  

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শান্তনু ঠাকুরকে বলতে শোনা গেছে, "আপনারা সেল্ফ ডিক্লারেশন দেবেন। আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন। কী করতে হবে বলে দেব।" সঙ্গে তিনি আরও বলেন, একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। শুধু বড় বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের।" 

এখানেই থামেননি শান্তনু তাঁর কথায়, "এটা কেন্দ্রীয় সরকারের রুল। আমি বলছি একজন লোকেরও চাকরি যাবে না। একজনেরও শিক্ষা ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। আমি নিজে সিএএ-তে আবেদন করব। আমি তো সাংসদ। আমি নাগরিক না হলে সাংসদ হলাম কী করে?" 

শান্তনু ঠাকুরের এই মন্তব্যেগুলির পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা মমতাবালা ঠাকুর। তিনি বলেন, " আমরাও বলছি, শান্তনু ঠাকুরের যদি হিম্মত থাকে তাহলে একটা বিজেপি কর্মীকে নাগরিকত্ব দিয়ে দেখান। আমরা চাই বিজেপি কর্মীরা নাগরিকত্ব পাক। তাহলে আমরা শান্তি পাব। তৃণমূলের জন্য কোনও চিন্তাভাবনা করতে হবে না। তৃণমূলের জন্য দিদি অনেক করেছেন। অনেক করে চলেছেন। দিদি বলেছেন পশ্চিমবঙ্গের কোনও নাগরিককে বে-নাগরিক হতে দেবেন না।"  

শুধু তাই নয়, মমতাবালা শান্তনু ঠাকুরের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "শান্তনু ঠাকুর যদি ভারতীয় নাগরিক না হন, তাহলে তিনি কোন অধিকারে লোকসভা ভোটে টিকিট পেলেন? আগে সেই উত্তর দিক।"


```