Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরপর বেফাঁস মন্তব্যে বাড়ছিল বিতর্ক, দলীয় পদই ছেড়ে দিলেন সাম পিত্রোদা

জয়রাম জানান, কংগ্রেস সভাপতি তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। 

পরপর বেফাঁস মন্তব্যে বাড়ছিল বিতর্ক, দলীয় পদই ছেড়ে দিলেন সাম পিত্রোদা

সাম পিত্রোদা

শেষ আপডেট: 8 May 2024 21:56

দ্য ওয়াল ব্যুরো: বর্ষীয়ান কংগ্রেস নেতা সাম পিত্রোদা দলীয় পদ ছেড়ে দিলেন। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন। কংগ্রেসের বিদেশ বিষয়ক শাখার দায়িত্বপ্রাপ্ত ছিলেন সাম। সেই পদ থেকেই তিনি সরে দাঁড়িয়েছেন। জয়রাম জানান, কংগ্রেস সভাপতি তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। 

পারিবারিক সম্পদ নিয়ে সাম পিত্রোদা যে কথা বলেছিলেন তা লুফে নিয়ে নির্বাচনী বাজার গরম করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাপ বেড়েছিল কংগ্রেসের ওপর। তবে সবথেকে বেশি বিতর্ক তৈরি হয়েছে সামের বর্ণবৈষম্যমূলক মন্তব্য নিয়ে। এক টিভি সাক্ষাৎকারে ভারতে বিভেদের মধ্য ঐক্যের দৃষ্টান্ত দিতে গিয়ে সাম এমন কথা বলেছেন যা শুনে দলের লোকজনেরাও অসন্তুষ্ট হয়েছেন। তাঁর মন্তব্যের দায় নেয়নি কংগ্রেস। সেই ঘটনার পরই তাঁর পদত্যাগের খবর এল। 

সাম বলেছেন, দক্ষিণ ভারতীয়রা আফ্রিকার মানুষদের মতো দেখতে। উত্তর ভারতের বাসিন্দাদের মুখের আদল চিনাদের মতো। আর পশ্চিম ভারতীয়দের সঙ্গে মিল আছে আরবের বাসিন্দাদের সঙ্গে। তারপরও ভারতীয়দের মধ্যে কোনও বিবাদ নেই। সবাই মিলে মিশে বাস করে। বিষয়টিকে হাতিয়ার করে পদ্ম শিবিরের বক্তব্য ছিল, সামের কথায় স্পষ্ট কংগ্রেস দেশে বিভাজন সৃষ্টি করতে চায়। অস্বস্তি গোপন না রেখে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ঘোষণা করেন, সাম যা বলেছেন তা তাঁর নিজের কথা। কংগ্রেস তাঁর কথা সমর্থন করে না। এই ধরনের কথা না বলাই বাঞ্ছনীয়।

সাম পিত্রোদার পারিবারিক সম্পত্তি নিয়ে মন্তব্যে মোদী-রাহুল বাক্যবাণও শুরু হয়েছিল। মোদী বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে বাবা-মায়ের সম্পদও ছেলেমেয়েরা পাবে না। পর পর মুখ খোলেন অমিত শাহ, রাজনাথ সিংয়ের মতো নেতারা। ড্যামেজ কন্ট্রোলে রাহুল পাল্টা বলেছেন, উত্তরাধিকার ট্যাক্স চালু, সম্পদ কেড়ে নেওয়ার প্রশ্নই ওঠে না।  


```