Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরাধিকার কর নিয়ে পিত্রোদার মন্তব্য অস্ত্র বিজেপির, ড্যামেজ কন্ট্রোলে ঝাঁপাল কংগ্রেস

বিতর্কের সূত্রপাত কংগ্রেসের বিদেশ বিষয়ক সেলের দায়িত্বপ্রাপ্ত শ্যাম পিত্রোদা এক সাক্ষাৎকার ঘিরে।

উত্তরাধিকার কর নিয়ে পিত্রোদার মন্তব্য অস্ত্র বিজেপির, ড্যামেজ কন্ট্রোলে ঝাঁপাল কংগ্রেস

নরেন্দ্র মোদী, শ্যাম পিত্রোদা এবং রাহুল গান্ধী

শেষ আপডেট: 24 April 2024 21:45

দ্য ওয়াল ব্যুরো: শ্যাম পিত্রোদার মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর একের পর এক বিজেপি নেতা কংগ্রেসকে চেপে ধরছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি তুলেছেন, শুধু পিত্রোদার কথার ব্যাখ্যা দিলেই হবে না। কংগ্রেসকে তাদের নির্বাচনী ইস্তাহার বদলাতে হবে। ভুল স্বীকার করতে হবে। মুখ খুলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এছাড়া পদ্ম শিবিরের মুখপাত্ররা তো আছেনই। সামাজিক মাধ্যমেও পদ্ম পার্টি হাত শিবিরকে চেপে ধরেছে। বিজেপি প্রচার করছে, কংগ্রেস ক্ষমতায় এলে কষ্টার্জিত সম্পদ কেড়ে নিয়ে বিলিয়ে দেবে। 

বিতর্কের সূত্রপাত কংগ্রেসের বিদেশ বিষয়ক সেলের দায়িত্বপ্রাপ্ত শ্যাম পিত্রোদা এক সাক্ষাৎকার ঘিরে। টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশের সম্পদ নিয়ে বলতে গিয়ে আমেরিকার প্রসঙ্গ টেনে আনেন শ্যাম। সম্পদের পুনবণ্টন প্রসঙ্গে বলেন, আমেরিকায় একশো মিলিয়ন ডলার মূল্যের সম্পদের মালিক মারা গেলে তাঁর সন্তানেরা পুরো সম্পত্তি পান না। উত্তরাধিকার সূত্রে সন্তানেরা পান ৪৫ শতাংশ সম্পদ। ৫৫ শতাংশ জমা হয় রাষ্ট্রের কোষাগারে। অর্থাৎ জনগণের জন্য বরাদ্দ হয় সেই সম্পদ। সম্পদ পুনর্বণ্টনের এই প্রসঙ্গে বলতে গিয়েই তিনি আমেরিকায় প্রচলিত ইনহেরিটেন্স ট্যাক্স বা উত্তরাধিকার করের উল্লেখ করেন। সম্পদের পুনবণ্টনের কথা কংগ্রেসও এবার তাদের নির্বাচনী ইস্তাহারে বলেছে। পিত্রোদা বলেন, ভারতেও সম্পদ পুনবণ্টন নিয়ে আলোচনায় উত্তরাধিকার কর নিয়ে আলাপ-আলোচনা হতে পারে।

পিত্রোদার বক্তব্য মিডিয়াতে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সম্পদ বণ্টন নিয়ে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী। কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারকে ফের হাতিয়ার করে বুধবার দুপুরে ছত্তীসড়ের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে বাবা-মায়ের কাছ থেকে পাওয়া সম্পত্তির উপরও কর চাপাবে। প্রধানমন্ত্রী বলেন, বাবা-মায়ের কাছ থেকে পাওয়া সম্পত্তিও নিরাপদ নয়। ওরা ক্ষমতায় এলে ওদের পাঞ্জা (কংগ্রেসের নির্বাচনী প্রতীক ‘হাত’) কর চাপিয়ে আপনাদের সব সম্পত্তি কেড়ে নেবে। 

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কারণ কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে ওয়েল্থ ট্যাক্সের উল্লেখ। কংগ্রেস বলেছে, তারা ক্ষমতায় এলে বিপুল সম্পত্তির মালিকদের উপর কর চাপিয়ে সরকারের আয় বৃদ্ধি করে গবিরের কল্যাণে ব্যয় করবে। এই ব্যাপারে বুধবার দলের বক্তব্য ব্যাখ্যা করছছিলেন শ্যাম, রাজীব গান্ধীর দুন স্কুলের বন্ধু এবং প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর সরকারের উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। এখনও কংগ্রেসের প্রধান উপদেষ্টাদের একজন শ্যাম। 

তাঁর বক্তব্যকে হাতিয়ার করে মোদী মুখ খোলার অব্যবহিত পরে বারাণসীতে সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই যদিও শ্যাম পিত্রোদা সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে দাবি করেন, উত্তরাধিকার কর নিয়ে তিনি যা বলেছেন তা একান্তই ব্যক্তিগত, কংগ্রেসের বক্তব্য নয়। আসরে নামেন কংগ্রেসের যোগাযোগ বিষয়ক সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনিও বলেন, কংগ্রেস কারও সম্পদ কেড়ে নিয়ে অন্যদের বিলি করার কথা বলেনি। ইস্তাহারে এমন কথা বলা হয়নি। দলের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দেন রণদীপ সিং সুরজেওয়ালা। যদিও পুরোপুরি রক্ষণাত্মক না হলে পাল্টা আক্রমণও শানিয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী বলেন, কংগ্রেস সরকার গঠনের সুযোগ পেলে প্রথম সিদ্ধান্ত হবে জাত গণনা নিয়ে। এই সিদ্ধান্ত থেকে কংগ্রেস সরবে না। অন্যদিকে, কংগ্রেসের আর এক প্রবীণ নেতা পবন খেড়া প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, নরেন্দ্র মোদীর সমস্যা হল, তিনি সামাজিক ন্যায় মানতে পারেন না। 

পাশাপাশি কংগ্রেস শ্যাম পিত্রোদার ব্যাখ্যাও মিডিয়ার সামনে তুলে ধরে। তাতে দমেননি অমিত শাহ। তিনি বলেন, শ্যাম পিত্রোদার কথা ধরে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলার পর কংগ্রেসের টনক নড়েছে। এখন নেতারা ব্যাখ্যা দিতে শুরু করেছেন। আসল গোলমাল কংগ্রেসের ইস্তাহারে। কংগ্রেস ইস্তাহারে বলেছে, ক্ষমতায় এলে সম্পদ নিয়ে সমীক্ষা চালাবে। শাহের দাবি, কংগ্রেসকে ওই প্রস্তাব প্রত্যাহার করতে হবে। বলতে হবে ভুল করে সমীক্ষার কথা বলা হয়েছে। কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। নির্বাচনী সভায় তিনিও মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, কংগ্রেস সরকার গড়ার সুযোগ পেলে আপনার কষ্টের সম্পদ কেড়ে নেবে। 

বুধবার দুপুরে কংগ্রেসের বিদেশ বিষয়ক উপদেষ্টা শ্যাম প্রিত্রদা বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বহু দেশে এই ধরনের ট্যাক্স আছে। আমেরিকায় একশো মিলিয়ন ডলারের বেশি সম্পত্তির মালিকের মৃত্যু হল তার ৫৫ শতাংশ রাষ্ট্রের দখলে চলে যায়। সন্তানেরা পায় ৪৫ শতাংশ। এই সঙ্গেই শ্যাম বলেন, কংগ্রেস মনে করে উচ্চ ও মধ্যবিত্তদের উপর আরও ট্যাক্স চাপানো দরকার, যাতে নিম্নবিত্তদের সুবিধার্থে আরও খরচ করা যায়।

প্রধানমন্ত্রী ভাষণে শ্যামের নাম না করে বলেন, কংগ্রেসের শাহাজাদার উপদেষ্টারা যা বলছেন, তাতে তাঁরা ক্ষমতায় এলে আপনাদের বিপদ বাড়বে। কংগ্রেসের হাত থেকে পরিবার সূত্রে পাওয়া সম্পত্তিও নিরাপদ নয়। বাবা-মায়ের দেওয়া সম্পত্তিও বেহাত হয়ে যাবে। কংগ্রেসের থাবা থেকে কিছুই নিরাপদ নয়। লক্ষণীয় প্রধানমন্ত্রী এবার নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীকে ‘কংগ্রেসের শাহজাদা’ বলে উল্লেখ করছেন। অন্যদিকে, অমিত শাহ আগের মতোই প্রাক্তন কংগ্রেস সভাপতিতে ‘রাহুল বাবা’ বলছেন। প্রসঙ্গত, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে, দল ক্ষমতায় এলে জাতিগত গণনা করা হবে। দেশের সম্পদেরও সুমীক্ষা চালাবে সরকার। তারপর জনসংখ্যার নিরিখে সংরক্ষণ এবং দেশের সম্পদ বণ্টন করা হবে।


```