Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নারীবিদ্বেষী কংগ্রেস বিধায়ককে প্রাক্তন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের স্ম্যাশ শট

কর্নাটকের ওই কংগ্রেস বিধায়ক বিজেপির মহিলা প্রার্থীর বিরুদ্ধে সমগ্র নারীসমাজের পক্ষে অপমানজনক মন্তব্য করেন।

নারীবিদ্বেষী কংগ্রেস বিধায়ককে প্রাক্তন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের স্ম্যাশ শট

ফাইল ছবি

শেষ আপডেট: 30 March 2024 17:54

দ্য ওয়াল ব্যুরো: ব্যাডমিন্টনে বিশ্বের একনম্বর প্রাক্তন তারকা সাইনা নেহওয়াল কংগ্রেস বিধায়কের নারীবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। কর্নাটকের ওই কংগ্রেস বিধায়ক বিজেপির মহিলা প্রার্থীর বিরুদ্ধে সমগ্র নারীসমাজের পক্ষে অপমানজনক মন্তব্য করেন। তার জবাবেই সাইনা শনিবার বলেন, এটা নিতান্তই দুঃখ ও দুর্ভাগ্যজনক।

উল্লেখ্য, দক্ষিণ দেবাঙ্গেরের কংগ্রেস বিধায়ক শামানুর শিবশঙ্করাপ্পা দুদিন আগে বিজেপি প্রার্থী গায়ত্রী সিদ্দেশ্বরা সম্পর্কে বলেন, ওনার আর কী আছে। ওঁদের তো রান্নাঘরেই মানায়। রান্না করলেই হবে। রাজনীতি করার দরকার কী? তিনি আরও বলেন, উনি তো ভালোভাবে কথাই বলতে পারেন না। বাড়িতে রান্না করার উপযুক্ত। লোকসভা ভোটে মানুষের কাছে সমর্থন চাইতে যাওয়ার আগে তাঁকে দেবাঙ্গেরের সমস্যা জানতে হবে।

এই মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী সাইনা এক্সবার্তায় কংগ্রেস নেতার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। নেহওয়াল বলেছেন, মেয়েদের হেঁসেলেই কাটাতে হয় কিংবা তাঁদের সেখানেই রেখে দেওয়া উচিত, এমন কথা বলেছেন কর্নাটকের এক প্রবীণ নেতা। যে দল 'লড়কি হুঁ, লড় সকতি হুঁ' স্লোগান তোলে, সেই দলের এক নেতার মুখে এ ধরনের মন্তব্য আশা করা যায় না।

সাইনা আরও বলেন, মেয়েরা যখন বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আনছে, তখন এই মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক, হতাশজনক। আমি যখন ভারতের জন্য খেলার ময়দানে পদক জিতেছি, তখন আমার কী করা উচিত ছিল তা নিয়ে কংগ্রেস পার্টি কী বলেছিল! যখন মেয়েরা ও মহিলারা সব ক্ষেত্রে নিজের স্বাক্ষর রাখছেন তখন এ ধরনের কথা বলা কেন, প্রশ্ন তুলেছেন সাইনা।

নেহওয়াল আরও বলেছেন, একদিকে আমরা যখন নারীশক্তি কো বন্দন করছি। মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে। অন্যদিকে, নারীশক্তি কা অপমান বা নারীবিদ্বেষী মানুষও রয়েছেন, এটা খুবই হতাশার। এদিকে, বিজেপি প্রার্থী গায়ত্রীও কংগ্রেস বিধায়কের মন্তব্যকে সব নারীকে অপমান বলে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনিও বলেন, আমরা কি সত্যিই রান্নাঘরে বদ্ধ থাকার জন্য জন্মেছি?


```