Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কংগ্রেস ক্ষমতায় এলে সরকারি চাকরিতে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণ, প্রতিশ্রুতি রাহুলের

দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে নারীশক্তি।

কংগ্রেস ক্ষমতায় এলে সরকারি চাকরিতে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণ, প্রতিশ্রুতি রাহুলের

ফাইল ছবি

শেষ আপডেট: 29 March 2024 17:45

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতায় এলে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার তিনি বলেন, দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে নারীশক্তি। কেন আজ পর্যন্ত তিনজনের মধ্যে মাত্র একজন মহিলা এবং সরকারি চাকরিতে প্রতি ১০ জনের মধ্যে একজন মহিলা চাকরি করেন।

 এদিন এক্সে হিন্দিতে লেখা এক বার্তায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি লিখেছেন, ভারতের জনসংখ্যার অর্ধেক মহিলা। হায়ার সেকেন্ডারি এবং উচ্চশিক্ষায় কি ৫০ শতাংশ নারী নেই? যদি তাই হয়, তাহলে প্রশাসনিক কাজে তাঁদের অংশীদারিত্ব এত কম কেন, প্রশ্ন তুলেছেন ওয়ানাড়ের সাংসদ ও কংগ্রেস প্রার্থী। তিনি বলেন, কংগ্রেস চায়, 'আধি আবাদি পুরা হক।' আমরা বিশ্বাস করি, একজন মহিলার দক্ষতা ও যোগ্যতা তখনই পূর্ণ বিকশিত হবে, যখন তাঁকে সরকার পরিচালনায় সমানভাবে অংশ নিতে দেওয়া হবে।

 রাহুল তাই বলেছেন, এই কারণেই কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে সরকারি চাকরিতে মহিলাদের আধা ভাগীদারি থাকা উচিত। একইসঙ্গে রাহুল আরও লিখেছেন, সংসদ এবং বিধানসভাতেও মহিলা সংরক্ষণের পক্ষে আমরা। শুধু তাই নয়, অবিলম্বে মহিলা সংরক্ষণ চালু করা হোক, এই দাবিও একাধিকবার তুলেছেন রাহুল।

দেশের মহিলারা যদি আয়ের ব্যাপারে সুরক্ষিত হন, ভবিষ্যৎ, স্থায়িত্ব এবং আত্মসম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পান একমাত্র তখনই সমাজ শক্তিশালী হয়ে উঠতে পারে। তাই সরকারি চাকরিতে ৫০ শতাংশ সংরক্ষণ পেলে মহিলারা শক্তিশালী হবেন, যা দেশের সৌভাগ্য গড়ে তুলবে। প্রসঙ্গত, এর আগেই কংগ্রেস লোকসভা ভোটে মহিলাদের জন্য পাঁচ গ্যারান্টির প্রতিশ্রুতি দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, মহালক্ষ্মী গ্যারান্টি। প্রত্যেক গরিব পরিবারের একজন মহিলাকে বছরে ১ লাখ টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি তাঁর অ্যাকাউন্টে চলে যাবে।

 এর পাশাপাশি কংগ্রেস আধি আবাদি পুরা হকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি চাকরিতে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি দিচ্ছে। এছাড়া শক্তি কা সম্মান নামে আরও একটি গ্যারান্টি দিয়েছে কংগ্রেস। এতে আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল কর্মীদের মাসিক বেতন দ্বিগুণ করা হবে। অধিকার মৈত্রী গ্যারান্টিতে প্রতিটি পঞ্চায়েতে একজন করে অধিকার মৈত্রী নিয়োগ করা হবে। যিনি গ্রামীণ মহিলাদের আইনি অধিকার এবং তা ব্যবহারে সহায়তা করবেন। সাবিত্রী বাই ফুলে হস্টেলের গ্যারান্টিতে কংগ্রেস ক্ষমতায় এলে দেশে কর্মরতা মহিলাদের হস্টেলের সংখ্যা দ্বিগুণ করবে। এর মধ্যে প্রতি জেলায় অন্তত একটি হস্টেল গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।


```