Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রচনা প্রচারের শুরুতে শিল্পের ধোঁয়া দেখেছিলেন, শেষ দিনে দেখলেন মানুষের হাসি মুখ 

প্রচার শেষে শুধুই মানুষের হাসিমুখ দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

রচনা প্রচারের শুরুতে শিল্পের ধোঁয়া দেখেছিলেন, শেষ দিনে দেখলেন মানুষের হাসি মুখ 

শেষ প্রচারে মানুষের হাসিমুখ দেখলেন রচনা

শেষ আপডেট: 18 May 2024 12:48

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সোমবার ভোট। আজ শেষ দিনের তৃণমূল প্রার্থীর প্রচার জমে উঠল হুগলিতে। সকালেই পান্ডুয়ার
বৈঁচি নুনিয়াডাঙ্গা থেকে রোড শো শুরু করেন রচনা বন্দ্যোপাধ্যায়। বৈঁচি বাজার-আলিপুর-বৈঁচি গ্রাম হয়ে বৈঁচি গ্রাম স্টেশনে এসে শেষ হয়। হুড খোলা গাড়িতে জনসংযোগ করেন রচনা। 

রচনা জানান, দেড়মাস ধরে প্রচার চলছে। মানুষের ভালো সাড়া পেয়েছেন। দিন দুয়েক আগে বৈঁচিতে প্রচারে যাওয়ার কথা থাকলেও তিনি সময়ের অভাবে যেতে পারেননি। তা নিয়ে দলের কর্মীদের ক্ষোভ দেখা গিয়েছিল। সে প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কিছুটা মজার ছলে বলেন, "আমাকে দু'টুকরো করে দিলে ভালো হয়। তাহলে আমি সব জায়গায় পৌঁছতে পারি। না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছনো। সবাই আশা করছে কিন্তু কিছু করার নেই।গাড়ি দাঁড় করিয়ে দেয় সবার সাথে হাত মেলাতে হয় সেই কারণে সবার কাছে পৌঁছনো সম্ভব হল না।"

প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর প্রথম দিন সিঙ্গুরে এসে রচনা বন্দ্যোপাধ্যায় শিল্পের ধোঁয়া দেখেছিলেন। তিনি বলেছিলেন "প্রচুর শিল্প হয়েছে। তাই এত ধোঁয়া।" যা নিয়ে মিম হয়েছিল বিস্তর।

শনিবার তাঁর প্রচারের শেষ দিন। শেষ দিনে কি ধোঁয়া দেখতে পেলেন? এ প্রশ্নে হেসে ফেললেন রচনা। বললেন, "আজকে ধোঁয়ার জায়গায় নেই আমি। আজকে শুধু মানুষের হাসি মুখ দেখতে পেলাম। গত দেড়মাস ধরে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছি। এবার উপরওয়ালা জানেন। যাই হোক না কেন প্রচুর মানুষের ভালোবাসা নিয়ে ফেরত যাব।"


```