Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রিসাইডিং অফিসারকে চড় মেরে ভোট বন্ধের নালিশ লিলুয়ায়, বিজেপি প্রার্থীর সঙ্গে তুমুল বচসা

বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর অভিযোগ ঘিরে তেতে উঠল লিলুয়া।

প্রিসাইডিং অফিসারকে চড় মেরে ভোট বন্ধের নালিশ লিলুয়ায়, বিজেপি প্রার্থীর সঙ্গে তুমুল বচসা

লিলুয়ার বুথে অশান্তি

শেষ আপডেট: 20 May 2024 11:29

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বিক্ষিপ্ত অশান্তি হাওড়া সদরে। বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর অভিযোগ ঘিরে তেতে উঠল লিলুয়া। বিজেপির প্রার্থীর বিরুদ্ধে দীর্ঘক্ষণ মকপোলের পাল্টা নালিশ জানিয়েছে তৃণমূল। 

সোমবার সকালে লিলুয়ার ভারতীয় স্কুলের ১৭৬ নম্বর বুথে বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া। প্রিসাইডিং অফিসারের অভিযোগ, শাসকদলের লোকজন তাঁকে চড় থাপ্পড় মেরে ভোট প্রক্রিয়া বন্ধ রাখতে বাধ্য করে। খবর পেয়েই বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছন। তাঁকে সামনে পেয়ে  প্রিসাইডিং অফিসার সম্পূর্ণ ঘটনা জানান। রথীন চক্রবর্তীর তত্ত্বাবধানে আবার ভোট প্রক্রিয়া শুরুর চেষ্টা হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ শাসকদলের নেতা কৈলাস মিশ্রের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে।

অভিযোগ, রথীন ভোটপ্রক্রিয়া শুরুর উদ্যোগ নিতেই তাঁর  সঙ্গে বচসা বাঁধে তৃণমূলের। প্রায় হাতাহাতি হওয়ার মতো অবস্থা হয়। তৃণমূলের পাল্টা দাবি, রথীন তাঁর সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢুকে দীর্ঘক্ষণ ধরে মকপোল করিয়েছেন। রথীনের দাবি দু'ঘণ্টা হয়ে গেলেও ইচ্ছাকৃত ভোট চালু করা হয়নি। প্রিসাইডিং অফিসারকে মারধর করা হয়েছে। এরপর দীর্ঘক্ষণ ভোট কেন্দ্রে বসে থাকেন রথীন।

পঞ্চম দফায় সোমবার ভোট গ্রহণ করা হচ্ছে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে। এখানে তৃণমূলের প্রার্থী তিনবারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট চিকিৎসক রথীন চক্রবর্তীর লড়াই তারই বিরুদ্ধে। 


```