Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট ঘোষণা হতেই রাজনৈতিক সংঘর্ষ! গঙ্গারামপুরে মাথা ফাটল বিজেপি কর্মীর

পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ভোট ঘোষণা হতেই রাজনৈতিক সংঘর্ষ! গঙ্গারামপুরে মাথা ফাটল বিজেপি কর্মীর

শেষ আপডেট: 17 March 2024 09:04

দ্য ওয়াল ব্যুরো: সাত দফায় ভোট হবে। শনিবার দুপুরে কমিশনের এই ঘোষণার পরই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। 

হামলার ঘটনায় মাথা ফেটেছে জয়দীপ দাস (৪০) নামে এক বিজেপি কর্মীর। গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। হামলার খবর পাওয়ার পর রাতেই হাসপাতালে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিদায়ী সাংসদ এবং এবারের প্রার্থী সুকান্ত মজুমদার।

সুকান্তর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ও। হামলার ঘটনায় তৃণমূলকে দায়ী করে সুকান্ত বলেন, "ভোট ঘোষণা হতেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূল। শাসকদলের দুষ্কৃতীদের হামলায় আমাদের এক কর্মীর মাথা ফেটেছে।" পুলিশ ব্যবস্থা না নিলে কমিশনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিজেপির আনা অভিযোগ উড়িয়ে তৃণমূলের ব্লক সভাপতি শঙ্কর সরকারের দাবি, "গ্রাম্য পারিবারিক বিবাদে রাজনৈতিক রঙ লাগিয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি।"

শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়িতে পঞ্চায়েতের পাটন দাসপাড়া এলাকায়। ওই এলাকাতেই বাড়ি আক্রান্ত জয়দীপের।

স্থানীয় সূত্রের খবর, গত পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী ছিলেন জয়দীপের ভাইয়ের বউ মিতালী দাস। তখন থেকেই এলাকার তৃণমূল কর্মী তরুণ পালের গোষ্ঠীর সঙ্গে জয়দীপের ঝামেলা চলছিল। শনিবার নতুন করে ওই ঝামেলা মাথাচাড়া দেয়। অভিযোগ, জয়দীপকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তরুণ। প্রতিবাদ জানালে মারধর করা হয়। তাতেই মাথা ফেটে যায় ওই বিজেপি কর্মীর।

পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```