Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিলিগুড়ির বুথে ভুয়ো এজেন্ট! পুলিশ পর্যবেক্ষকের ভর্ৎসনার মুখে প্রিসাইডিং অফিসার

শিলিগুড়ির বুথে হাতে নাতে ভুয়ো এজেন্ট ধরলেন কমিশনের পুলিশ পর্যবেক্ষক। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বিএফপি স্কুলে।

শিলিগুড়ির বুথে ভুয়ো এজেন্ট! পুলিশ পর্যবেক্ষকের ভর্ৎসনার মুখে প্রিসাইডিং অফিসার

শেষ আপডেট: 19 April 2024 19:27

দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ির বুথে হাতে নাতে ভুয়ো এজেন্ট ধরলেন কমিশনের পুলিশ পর্যবেক্ষক। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বিএফপি স্কুলে।

কীভাবে পরিচয় পত্র ছাড়া ওই ভুয়ো এজেন্ট ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকলেন, এ বিষয়ে সদুত্তর দিতে না পারায় পুলিশ পর্যবেক্ষকের তীব্র ভর্ৎসনার মুখে পড়েন সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসার। ওই বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও বা কেন পরিচয় পত্র ছাড়া অভিযুক্ত ওই ব্যক্তিকে বুথে ঢুকতে দিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

সূত্রের খবর, গোটা ঘটনায় কমিশনে রিপোর্ট পাঠিয়েছে পুলিশ পর্যবেক্ষক। সংশ্লিষ্ট বুথে এদিন ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। সেই খবর পেয়েই বুথে গিয়ে ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরেন পুলিশ পর্যবেক্ষক। সেক্ষেত্রে এই বুথে পুনরায় নির্বাচনের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

জানা যাচ্ছে, ওই বুথে ছাপ্পা ভোটের অভিযোগে এদিন দুপুরে উত্তেজনা ছড়ায়। তার জেরে সংশ্লিষ্ট বুথের বাইরে বিক্ষোভও শুরু হয়। খবর পেয়ে বিকেল ৫টার পরে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ পর্যবেক্ষক। বুথের ভেতরে থাকা রাজনৈতিক দলের কর্মীদের পরিচয় পত্র দেখতে চান পুলিশ পর্যবেক্ষক। দু'জন এজেন্ট নিজেদের পরিচয় পত্র দেখাতে পারলেও একজন এজেন্টের কাছে ছিল না কোনও পরিচয় পত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এরপরই ওই এজেন্টকে ঘাড় ধাক্কা দিয়ে বুথ থেকে বের করে দেন পুলিশষ পর্যবেক্ষক।


```