Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল কর্মীকে চড় মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, কমিশনের কাজ নিয়ে অসন্তুষ্ট মহুয়া

নির্বাচন কমিশনের কাজে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে।

তৃণমূল কর্মীকে চড় মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, কমিশনের কাজ নিয়ে অসন্তুষ্ট মহুয়া

মহুয়া মৈত্র

শেষ আপডেট: 13 May 2024 11:13

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব চলছে। প্রথম তিন দফার মতো বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া এখনও পর্যন্ত কোনও বড় ঘটনা ঘটেনি। তবে বড়ঞায় তৃণমূল কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। যে ঘটনায় অভিযোগের তির পুলিশের দিকে। অন্যদিকে, নির্বাচন কমিশনের কাজে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে। 

কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর টক্করে কে জয়ী হন তা নিয়ে অঙ্ক কষা শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই দুই প্রার্থী বেশ সক্রিয়। কমিশনের বিরুদ্ধে মহুয়ার অভিযোগ, তাঁরা স্বাভাবিক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে কমিশন কোনও পদক্ষেপ করে না। মোদী-শাহ নির্বাচন কমিশনের আধিকারিকদের দুই-তৃতীয়াংশের বিচারে নিয়োগ করেন বলেও দাবি করেছেন তিনি। যদিও অন্যান্যবারের তুলনায় এবার ভোট অনেক বেশি শান্তিপূর্ণ হচ্ছে বলে মনে করছেন মহুয়া। 

বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনার মধ্যে উল্লেখ করা যায় বড়ঞার হরিবাটির ঘটনা। সেখানে এক তৃণমূল কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কংগ্রেস অভিযোগ করেছিল, তৃণমূলের লোক তাঁদের এজেন্টকে বুথে বসতে বাধা দিচ্ছে। সেই অভিযোগ পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হলে লাঠিচার্জ করে তাঁরা। সেখানেই তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা হওয়ায় এক দলীয় কর্মীকে পুলিশ চড় মারে বলে দাবি। একই সঙ্গে, ৪-৫টি বাইকে ভেঙে দিয়েছে পুলিশ, এমন অভিযোগ করেছে তৃণমূল। 

অশান্তির ঘটনা ঘটেছে কৃষ্ণনগরেও। সকালেই তেহট্টের থানারপাড়ায় তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তিতে এক সিপিএম কর্মীর মাথা ফেটে যায়। আবার নাকাশিপাড়ায় তৃণমূলের সঙ্গে সিপিএমের হাতাহাতিতেও মাথা ফাটে আরেক সিপিএম কর্মীর। বাদ যায়নি মুর্শিদাবাদের বহরমপুর। বড়ঞায় কংগ্রেস এজেন্টকে মারধর করে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। 


```