Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গান্ধীনগরে ভোট দিয়ে মোদী বললেন, আমি এখানকার ভোটার, অমিত ভাই বিজেপির প্রার্থী

প্রধানমন্ত্রী ভোটারদের বেশি সংখ্যায় ভোটদানের আহ্বান জানিয়েছেন।

গান্ধীনগরে ভোট দিয়ে মোদী বললেন, আমি এখানকার ভোটার, অমিত ভাই বিজেপির প্রার্থী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 7 May 2024 09:52

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের গান্ধীনগর আসনের আমদাবাদে মঙ্গলবার সকালে ভোট দিলেন নরেন্দ্র মোদী। বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রী ভোটারদের বেশি সংখ্যায় ভোটদানের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি দীর্ঘদিন এই এলাকার ভোটার। এখানে বিজেপির প্রার্থী অমিত ভাই। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রধানমন্ত্রী অমিত ভাই বলে সম্মোধন করেন।

ভোটের দিনে প্রকাশ্যে প্রার্থীর নাম মুখে আনা নির্বাচনী বিধিভঙ্গ কিনা তা নিয়ে কারও কারও প্রশ্ন আছে। যদিও বিরোধী দল বা প্রার্থীরা কেউ আপত্তি তোলেলনি। প্রধানমন্ত্রী কথার কথা হিসাবে শাহের নাম উল্লেখ করে থাকতে পারেন। 

এর আগে ২০২২-এ গুজরাত বিধানসভার ভোটে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রোড শো করে ভোট দিতে যাওয়ার অভিযোগ উঠেছিল। তা নিয়ে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল আপত্তি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। কংগ্রেসের অভিযোগ ছিল প্রধানমন্ত্রী আড়াই ঘণ্টা রোড শো করেছেন। কমিশন অবশ্য বিজেপির জবাবেই সায় দেয়। বিজেপির তরফে বলা হয়েছিল প্রধানমন্ত্রী ভোটারদের ভোটদানে উৎসাহ দিয়েছেন। কোনও প্রার্থীর হয়ে প্রচার করেননি। যদিও নির্বাচনী বিধিতে বলা আছে, ভোটের ৪৮ ঘণ্টা পর আগে থেকে প্রকাশ্যে কোনও ধরনের প্রচার করা যাবে না।

মঙ্গলবার ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে অবশ্য অমিত ভাই প্রসঙ্গের উল্লেখ করেননি। তিনি ভোটদানের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আর্জি জানিয়েছেন। ভোট দেওয়ার পর একই আর্জি জানিয়েছেন গান্ধীনগরের প্রার্থী অমিত শাহ’ও। 

মঙ্গলবার দেশের দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৪টি আসনে ভোট নেওয়া হচ্ছে। মঙ্গলবার তারকা প্রার্থীদের মধ্যে অমিত শাহ ছাড়াও আছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলহে, বাংলায় সিপিএমের রাজ্য সম্পাদক তথা দলের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিমের।


```