Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বয়স্ক মানুষদের মোদীর বার্তা, 'আপনাদের ছেলে দিল্লিতে বসে রয়েছে, ওই আপনার চিন্তা করবে'

মোদীর বার্তা, পরিবারের সকল বয়স্ক মানুষদের বলে দিন, রোগ লুকিয়ে রাখার কোনও দরকার নেই। আপনাদের ছেলে দিল্লিতে বসে রয়েছে, ওই আপনার চিন্তা করবে।

বয়স্ক মানুষদের মোদীর বার্তা, 'আপনাদের ছেলে দিল্লিতে বসে রয়েছে, ওই আপনার চিন্তা করবে'

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 16 April 2024 17:32

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় একাধিক প্রকল্পের কারণে গরিব মানুষের অনেক সুবিধা হচ্ছে। দেশজুড়ে তাঁদের উপকার করছে কেন্দ্রের সরকার। কিন্তু বাংলায় সেই প্রকল্প কার্যকর করতে দিচ্ছে না তৃণমূল সরকার। মঙ্গলবার রায়গঞ্জের সভা থেকে এই অভিযোগই করলেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, তৃণমূল নিজেদের সুবিধার জন্য বাংলাকে গরিব বানিয়ে রাখতে চায়। যাতে তাদের কারবার ঠিকভাবে চলতে থাকে। 

মোদী রায়গঞ্জের সভা থেকে বলেন, ৭০ বছরের বেশি বয়সি মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাবেন। সভায় আসা সকলকে আশ্বাস দিয়ে মোদীর বার্তা, ''আপনারা আপনাদের পরিবারের সকল বয়স্ক মানুষদের বলে দিন, রোগ লুকিয়ে রাখার কোনও দরকার নেই এখন। খরচ নিয়েও ভাবতে হবে না। আপনাদের ছেলে দিল্লিতে বসে রয়েছে, ওই আপনার চিন্তা করবে।'' আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে কোটি কোটি গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন বলেও দাবি করেছেন মোদী। কিন্তু তাঁর অভিযোগ, বাংলার তৃণমূল সরকার সেটি রাজ্যে কার্যকর হতে দিচ্ছে না। ১০০ দিনের কাজ নিয়ে পাল্টা তৃণমূলকেই দোষারোপ করেছেন মোদী। জানান, তারাই ১০০ দিনের টাকা দিচ্ছে না। নিজেদের কারবার যাতে ফুলেফেঁপে ওঠে, সেই চেষ্টাই করছে। 

তৃণমূল চাইছে বাংলা এবং বাংলার মানুষকে গরিব বানিয়ে রাখতে। এমনই দাবি মোদীর। তাঁর সংযোজন, মোদীর প্রকল্প রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাক তা চায় না তৃণমূল। হয় তাঁরা প্রকল্প বন্ধ করে দিচ্ছে, নাহলে নিজেদের স্টিকার মেরে দিচ্ছে। সাধারণ মানুষের উদ্দেশে মোদী বলেন, বাংলায় কীসের অনুমতি মিলবে বা মিলবে না, সেই সিদ্ধান্ত আইন নেয় না, নেয় তৃণমূলের তোলাবাজ, গুন্ডারা। 

এই প্রসঙ্গে ফের একবার সন্দেশখালির কথা বলেন নরেন্দ্র মোদী। তৃণমূলকে খোঁচা দিয়ে প্রশ্ন তোলেন, মহিলাদের ওপর অত্যাচারের অনুমতি কারা দিয়েছিল? সেই তৃণমূলকে সাজা দিতে হবে বলে বার্তা দেন মোদী। তাঁর এও বক্তব্য, ''বাংলায় অত্যাচার এখন ফুলটাইম ব্যবসা। এখানে রাজনৈতিক হত্যা হয়। কেন্দ্রীয় এজেন্সির ওপরও হামলা হয়। বাংলার সব মানুষ বলছে, তৃণমূল মানে বিশ্বাসঘাতক, ভ্রষ্টাচার, পরিবারবাদ।''


```