Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

ভোটে লড়ার ঘোষণা করলেন পবন সিং! কোন কেন্দ্রে প্রার্থী হচ্ছেন বিতর্কিত গায়ক

ভোজপুরী গায়ক জানিয়েছিলেন তিনি লোকসভা ভোট লড়বেনই। অবশেষে সেই ঘোষণা তিনি নিজেই করলেন।

ভোটে লড়ার ঘোষণা করলেন পবন সিং! কোন কেন্দ্রে প্রার্থী হচ্ছেন বিতর্কিত গায়ক

পবন সিং

শেষ আপডেট: 10 April 2024 19:27

দ্য ওয়াল ব্যুরো: আসানসোলে তাঁকে লোকসভার প্রার্থী করেছিলেন বিজেপি। কিন্তু তারপর থেকেই বিতর্ক দানা বাঁধে। শেষমেশ তাঁকে সরিয়ে দেয় বিজেপি। তবে ভোজপুরী গায়ক জানিয়েছিলেন তিনি লোকসভা ভোট লড়বেনই। অবশেষে সেই ঘোষণা তিনি নিজেই করলেন। যদিও বাংলা থেকে লড়ছেন না পবন। 

বুধবারই আসানসোলের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। পুরনো মুখ এসএস আলুওয়ালিয়ার ওপরই তাঁরা ভরসা রেখেছে। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পবন সিং জানালেন, তিনি বিহার থেকে ভোটে লড়বেন নির্দল প্রার্থী হিসেবে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ''আমি আমার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবারের লোকসভা নির্বাচনে লড়াই করবই। এবার বিহারের করাকট আসন থেকে নির্দল হিসেবে লড়ব।'' 

পবনের বিরুদ্ধে মূল অভিযোগ, বাঙালি মেয়েদের সম্পর্কে ‘যৌনগন্ধী’ গান করার।  আসানসোল লোকসভা কেন্দ্রে হিন্দি ভাষী ভোটারদের কথা ভেবেই পবন সিংকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু বিতর্ক বাড়তে থাকায় তাঁকে সরিয়ে দেওয়া হয়। বুধবার অমিত শাহ ঘোষণা করেছেন, আসানসোল লোকসভা কেন্দ্রে লড়াই করবেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। 

পবনের পর আসানসোলে কে প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা ছিল। অক্ষরা সিং থেকে জিতেন্দ্র তিওয়ারি, একাধিক নাম ভেসে আছে। কিন্তু সম্প্রতি আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বড় অভিযোগ আনে তৃণমূল।  দাবি, দলের কর্মীদের বিরুদ্ধে মামলা সাজানোর জন্য এনআইএ কর্তার বাড়িতে গিয়ে সাদা খামে টাকা দিয়ে এসেছেন জিতেন্দ্র। এই বিষয় নিয়ে এখন তোলপাড় চলছে বাংলায়। 


```