Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট বড় বালাই, ঘেমে একসা হয়েও প্রচারে লোকাল ট্রেনে পার্থ ভৌমিক

দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সকাল সাড়ে ১০ টা নাগাদ নৈহাটি স্টেশনে হাজির হন পার্থ ভৌমিক।

ভোট বড় বালাই, ঘেমে একসা হয়েও প্রচারে লোকাল ট্রেনে পার্থ ভৌমিক

লোকাল ট্রেনে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করলেন পার্থ ভৌমিক

শেষ আপডেট: 27 April 2024 20:20

দ্য ওয়াল ব্যুরো: ভোট মরশুমে তাপমাত্রার পারদ যতই চড়ছে, ততই বাড়ছে রাজনীতির উত্তাপ। তাপপ্রবাহকে উপেক্ষা করেই শাসক-বিরোধী শিবিরের প্রার্থীদের জোর কদমে চলছে প্রচার। ভোটের আগে দিন রাত এক করে প্রার্থীদের প্রচারের ব্যস্ততা তুঙ্গে। তবে শনিবার খানিকটা অন্য ছবি দেখা গেল ব্যারাকপুরের লোকসভার কেন্দ্রে। রাস্তার অলিগলিতে নয়, লোকাল ট্রেনে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।

এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সকাল সাড়ে ১০ টা নাগাদ নৈহাটি স্টেশনে হাজির হন পার্থ ভৌমিক। হুডখোলা জিপ কিংবা প্রচার গাড়ি ছেড়ে আচমকা স্টেশনে প্রার্থীকে দেখে খানিকটা অবাকই হন স্টেশনে উপস্থিত  সকলে। রেলের ঘোষিত সময় অনুযায়ী, সকাল ১০ টা ৪৭ মিনিটের নৈহাটি লোকালে উঠে পড়েন পার্থ ভৌমিক। ট্রেন আসা না পর্যন্ত স্টেশন চত্বরেই কখনও চায়ের দোকানে চা খেয়ে, আবার কখনও পথ চলতি মানুষের সঙ্গে করমর্দন করতে দেখা গেল পার্থবাবুকে। 

নৈহাটি থেকে ট্রেনে চড়ে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত চলে আসেন পার্থ ভৌমিক। যাত্রীদের সঙ্গে কুশল বিনিময়, তরুণদের সঙ্গে সেলফি থেকে চায়ের কাপে চুমুক, সবেতেই ছিলেন পার্থবাবু। 

এদিন নৈহাটি লোকালে উঠে আচমকা অন্যান্য যাত্রীদের সঙ্গে তৃণমূল প্রার্থীকে বসে পড়তে দেখা যায়। ঘেমে নেয়ে একাকার হলেও হকার, নিত্যযাত্রীদের ওঠা নামার ব্যস্ততা সামলে হাসিমুখেই জলসংঘোগ করেন তিনি। প্রার্থীকে সামনে পেয়ে সাধারণ মানুষেরাও নিজেদের অভাব অভিযোগের কথা জানান। আবার কেউ কেউ তৃণমূল প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন। ঘাম মুছতে মুছতে পার্থবাবু উত্তর দেন, "এই গরমে আর কী ভালো থাকব বলুন!" 

এদিন তৃণমূল প্রার্থীর ট্রেনে প্রচারের সঙ্গী ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন, "রোজই পাড়ায় পাড়ায় অলিতে গলিতে প্রচার করছি। কিন্তু চাকরি করা মানুষজন, স্কুল কলেজের পড়ুয়া, নিত্যদিন যাদের কলকাতা যাতায়াত করতে হয় তাদের সঙ্গে দেখা হচ্ছিল না। তাই আজ ভাবলাম ট্রেনে করি গিয়ে তাদের সঙ্গে দেখা করি।"


```