Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সোমনাথকে দেখলে ল্যাজ গুটিয়ে পালায়! ব্যারাকপুরে পার্থর নিশানায় অর্জুন

পার্থর অভিযোগ, "ব্যারাকপুরে সন্ত্রাসের নায়ক অর্জুন। ক্রিমিনালদের ওই পুষে রাখে।"

সোমনাথকে দেখলে ল্যাজ গুটিয়ে পালায়! ব্যারাকপুরে পার্থর নিশানায় অর্জুন

শেষ আপডেট: 28 March 2024 20:40

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাংবাদিক বৈঠক থেকে পুলিশের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ এনেছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। বলেছিলেন, "ব্যারাকপুরে ক্রিমিনাল রাজ চলছে। এখানে সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই, নিরাপত্তা রয়েছে ক্রিমিনালদের!"

২৪ ঘণ্টার ব্যবধানে ক্রিমিনাল প্রশ্নে অর্জুনকে পাল্টা দোষারোপ করলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। পার্থর অভিযোগ, "ব্যারাকপুরে সন্ত্রাসের নায়ক অর্জুন। ক্রিমিনালদের ওই পুষে রাখে।"

এখানেই না থেমে এদিন অর্জুনকে তীব্র কটাক্ষও করেছেন পার্থ। নৈহাটির বিধায়ক বলেন, "বীজপুরে আমাদের নেতা সুবোধ অধিকারী রয়েছেন। সেখানে নিজের বন্দুকবাহিনী নিয়ে ঢোকার সাহস পায় না অর্জুন সিং। আর জগদ্দলে তো কথায় নেই! ওখানে সোমনাথ শ্যামকে দেখলে অর্জুন ল্যাজ গুটিয়ে পালায়!"

পাল্টা জবাব দিয়েছেন অর্জুনও। বিজেপি প্রার্থীর কথায়, "উনিশের লোকসভা ভোটে ব্যারাকপুরের মানুষ দেখিয়েছিল তাঁরা কার সঙ্গে রয়েছেন। এবারেও তার অন্যথা হবে না।"   একই সঙ্গে পার্থর উদ্দেশে অর্জুনের টিপ্পনি, "উনি সংসদে গিয়ে কী করবেন! পার্থ ভৌমিক নিজের নাটক নিয়েই থাকুন!"

২০১৯ সালের লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। বিজেপির টিকিটে লোকসভা ভোটে জেতার পর অবশ্য ফের তৃণমূলে ফেরেন তিনি। এবারেও টিকিট না পেয়ে ফের বিজেপিতে ফিরেছেন অর্জুন। ব্যারাকপুরে অর্জুনকে প্রার্থী করার পাশাপাশি তাঁর জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্তও করেছে কেন্দ্র। 


```