Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তায় ক্যামেরা থাকলে মজদুর ভবনে সমস্যা হবে কেন! অর্জুনকে প্রশ্ন পার্থর

"প্রশাসন নিরাপত্তার কারণে এই সিসি ক্যামেরা লাগিয়েছে। রাস্তায় এই ক্যামেরা লাগানো হয়ে থাকলে ওনার মজদুর ভবনে সমস্যা হতে যাবে কেন? তার মানে, ওনার বাড়িতে কি কোনও দুষ্কৃতীদের আনাগোনা চলছে?"

রাস্তায় ক্যামেরা থাকলে মজদুর ভবনে সমস্যা হবে কেন! অর্জুনকে প্রশ্ন পার্থর

শেষ আপডেট: 3 April 2024 18:16

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাড়ির সামনে গোটা এলাকা ক্যামেরা দিয়ে মুড়ে ফেলেছে প্রশাসন। এমনকী বাড়ির ভিতরের কথাবার্তাও রেকর্ড করা হচ্ছে। এই ভাবেই তাঁর গতিবিধির উপর নজর রাখার চেষ্টা করা হচ্ছে। ফলে বিঘ্নিত হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা। এই অভিযোগ করে হাইকোর্টে মামলা করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। 

এই প্রসঙ্গে অর্জুনকে পাল্টা আক্রমণ করলেন ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তিনি বললেন, "রাস্তায় ক্যামেরা লাগালে মজদুর ভবনের অন্দরে সমস্যা হতে যাবে কেন?" উল্লেখ্য, মজদুর ভবন হল অর্জুন সিং-এর কার্যালয়। ওঁর বসত বাড়িটি এই কার্যালয়ের লাগোয়া।  

বুধবার সাংবাদিকদের কাছ থেকে অর্জুনের অভিযোগ শোনার পরে পার্থবাবু বলেন, "প্রশাসন নিরাপত্তার কারণে এই সিসি ক্যামেরা লাগিয়েছে। রাস্তায় এই ক্যামেরা লাগানো হয়ে থাকলে ওনার মজদুর ভবনে সমস্যা হতে যাবে কেন? তার মানে, ওনার বাড়িতে কি কোনও দুষ্কৃতীদের আনাগোনা চলছে?"

এরপরেই পার্থবাবুর দাবি, ২০১৯ সালের পরে সেগুলো লাগানো হয়েছিল। এরপরে অর্জুন সিং তৃণমূলে যোগ দিয়েছিলেন। তখন ওই ক্যামেরাগুলি নিয়ে তাঁর কোনও অসুবিধা হয়নি। এখন কেন হচ্ছে। ওই এলাকায় অতীতে অনেক খুন ও দুষ্কৃতী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছিল। পুলিশ-প্রশাসন নিরাপত্তার খাতিরে ক্যামেরাগুলো লাগিয়েছে। হাইকোর্টে যে মামলা হয়েছে, তাতে বিচারপতি যা রায় দেবেন তা মেনে নেওয়া হবে।


```