Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এটাই একমাত্র এক্সিট পোল যারা বলছে বিজেপি ও এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না

একমাত্র ব্যতিক্রম হিসাবে দাঁড়িয়ে রয়েছে কেবল ডিবি লাইভ এক্সিট পোল।

এটাই একমাত্র এক্সিট পোল যারা বলছে বিজেপি ও এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না

ডিবি লাইভ এক্সিট পোল

শেষ আপডেট: 2 June 2024 18:43

দ্য ওয়াল ব্যুরো: শনিবার শেষ দফার ভোটের পর যে সব বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোল প্রকাশিত হয়েছে, তারা কম বেশি প্রত্যেকেই দাবি করেছে, বিজেপি তথা এনডিএ জোট ফের হই হই করে ক্ষমতায় ফিরছে। এমনকি টুডেজ চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার দাবি, এনডিএ চারশও ছুঁয়ে ফেলতে পারে। এই সব বুথ ফেরত সমীক্ষার সামনে একমাত্র ব্যতিক্রম হিসাবে দাঁড়িয়ে রয়েছে কেবল একটাই এক্সিট পোল। তা হল ডিবি লাইভ এক্সিট পোল। 

ডিবি লাইভ হল, দেশবন্ধু সংবাদপত্রের ডিজিটাল মাধ্যম। দেশবন্ধু ৬৫ বছরের পুরনো একটি সংবাদ প্রতিষ্ঠান। ছত্তীসগড় ও দিল্লি ছাড়াও আরও ৬টি শহর থেকে প্রকাশিত হয়। তাদের বুথ ফেরত সমীক্ষার মতে, এনডিএ জোট পেতে পারে ২০৭ থেকে ২৪১টি আসন। ইন্ডিয়া জোট পেতে ২৫৫ থেকে ২৯০টি আসন। আর অন্যান্যরা পেতে পারে ২৯ থেকে ৫১টি আসন। 

তাদের সমীক্ষার মতে, উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে কংগ্রেস ও সপার জবরদস্ত লড়াই হয়েছে। দেশের সবচেয়ে বড় রাজ্যে বিজেপির আসন সংখ্যা অনেকটা কমে যেতে পারে বলে মনে করছে তারা। ডিবি লাইভের সমীক্ষা জানাচ্ছে, উত্তরপ্রদেশে বিজেপি পেতে পারে ৪৬ থেকে ৪৮টি আসন। আর কংগ্রেস ও সপা পেতে পারে ৩২ থেকে ৩৪টি আসন। তাদের সমীক্ষার মতে, মহারাষ্ট্রে কংগ্রেস-উদ্ধব-শরদ পাওয়ারের মহাজোট পেতে পারে ২৮ থেকে ৩০টি আসন। আর এনডিএ পেতে পারে ১৮ থেকে ২০টি আসন। 

রাজ্যওয়াড়ি তাদের পূর্বানুমানের সঙ্গে বলাবাহুল্য বিস্তর ফারাক চাণক্য ও অ্যাক্সিসের সমীক্ষার। কর্নাটকে কংগ্রেস সদ্য জিতে সরকার গড়লেও চাণক্য বা অ্যাক্সিস বলছে সেখানে ফের স্যুইপ করবে বিজেপি। কিন্তু ডিবি লাইভের সমীক্ষা বলছে, কর্নাটকে ১৮ থেকে ২০টি আসনে জিততে পারে কংগ্রেস। বিজেপি ও জেডিএস জিততে পারে ৮ থেকে ১০টি আসন। 

তাদের এও পূর্বানুমান যে বিহারে বিজেপি ও নীতীশ বড় ধাক্কা খেতে পারে। বিহারে এনডিএ পেতে পারে ১৪ থেকে ১৬টি আসন। আর ইন্ডিয়া ব্লক পেতে পারে ২৪ থেকে ২৬টি আসন।

আবার মধ্যপ্রদেশে বিজেপি স্যুইপ করবে বলে জানিয়েছে তারা। তাদের হিসাবে মধ্যপ্রদেশে ২৯টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে  ২৪ থেকে ২৬টি আসন। রাজস্থানে বিজেপি জিততে পারে ১৭ থেকে ১৯টি আসন।  

তাৎপর্যপূর্ণ ভাবে ডিবি লাইভের সমীক্ষার মতে, পশ্চিমবঙ্গে তৃণমূল পেতে পারে ২৬ থেকে ২৮টি আসন। আর বিজেপি জিততে পারে ১১ থেকে ১৩টি আসন। 

এখানে জানিয়ে রাখা ভাল, বুথ ফেরত সমীক্ষা সব সময়ে যে সঠিক অনুমান করতে পারে তা নয়। তা ছাড়া কোন সংস্থা কী স্যাম্পেল সাইজ নিয়ে কাজ করছে তাও বিচার্য বিষয়। মজার ঘটনা হল, অনেক বড় স্যাম্পেল সাইজ নিয়েও ভুল পূর্বানুমানের নজির অতীতে রয়েছে। তবে হ্যাঁ সঠিক অনুমানের নজিরও রয়েছে বিস্তর। বিশেষজ্ঞদের মতে, যথাযথ স্যাম্পেল সাইজ নিয়ে ঠিকঠাক সমীক্ষা করলে ভোট শতাংশের একটা হিসাব পাওয়া যেতে পারে। তবে সেটা থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়াটা জটিল। বহুক্ষেত্রে দেখা যায়, সেখানেই ত্রুটি হয়।


```