Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সংসদে সংরক্ষণের পক্ষে গলা ফাটিয়েছে সব দল, অথচ প্রথম দফার ভোটে নারী প্রার্থী মাত্র ৮ শতাংশ

আগামী ১৯ এপ্রিল সাত পর্বের লোকসভা ভোটের প্রথম দফার সূচনা হতে চলেছে।

সংসদে সংরক্ষণের পক্ষে গলা ফাটিয়েছে সব দল, অথচ প্রথম দফার ভোটে নারী প্রার্থী মাত্র ৮ শতাংশ

শেষ আপডেট: 9 April 2024 12:09

দ্য ওয়াল ব্যুরো: লোকসভ ও বিধানসভার আসন সংখ্যার ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ করে আইন পাশ করেছে সংসদ। যদিও তা খাতায়কলমে কার্যকর হয়নি। কিন্তু সাত মাস আগে সব দল সংসদে মহিলা সংরক্ষণের পক্ষে গলা চড়ালেও লোকসভা ভোটের প্রার্থী তালিকায় সেই ব্যাকুলতার বিন্দুমাত্র ছাপ নেই। 

আগামী ১৯ এপ্রিল সাত পর্বের লোকসভা ভোটের প্রথম দফার সূচনা হতে চলেছে। ওই দিন ২১টি রাজ্যের ৭২টি আসনে ভোট নেওয়া হবে। সেগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬২৪ জন প্রার্থী। তাঁদের মধে মহিলা মাত্র ১৩৪জন। অর্থাৎ মোট প্রার্থীর আট শতাংশ। লক্ষণীয় হল, ২০১৯-এ এই হার ছিল নয় শতাংশ। সেবারও দেশে সাত দফায় লোকসভা ভোট হয়েছিল। সেবার নজির গড়েছিল একমাত্র তৃণমূল কংগ্রেস। তাদের প্রার্থীদের ৪১ শতাংশ ছিল নারী। এবার মহিলা প্রার্থীর সংখ্যা ওই দলেও কমেছে। 

এবার সবচেয়ে বেশি নারী প্রার্থী আছেন আন্দামান-নিকোবর এবং মিজোরামে। সেখানে নারী প্রার্থী প্রায় ১৬ শতাংশ। পাঁচটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে একজনও মহিলা প্রার্থী নেই। এগুলি হল ত্রিপুরা, জম্মু-কাশ্মীর, ছত্তীসগড়, লাক্ষ্মাদ্বীপ ও মণিপুর। 
 

প্রায় সাড়ে তিন দশকের চেষ্টার পর সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করা হয়েছে। তবে সেই সংরক্ষণ করে কার্যকর হবে তা এখনও স্পষ্ট করেনি সরকার। যদিও সংসদে বিজেপি বাদে সব দলই ২০২৪-এর ভোটেই মহিলাদের জন্য আসন সংরক্ষণে সায় দিয়েছিল। অথচ দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে এক দুটি ছোট দল ছাড়া বাকিরা কেউই নারীদের এক তৃতীয়াংশ দূরে থাক, দশ শতাংশ সংরক্ষণের সুবিধা দিতেও আগ্রহী নয়।


```