Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২ কেন্দ্রে লড়বেন 'ওড়িশার রূপকার' নবীন, কেন নিজেকে বর্তমান আসনে নিরাপদ মনে করছেন না

বিগত কয়েক বছরের মতো এবারও ওড়িশায় লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা ভোট হচ্ছে। এবারও মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক দুটি আসনে প্রার্থী হচ্ছেন।

২ কেন্দ্রে লড়বেন 'ওড়িশার রূপকার' নবীন, কেন  নিজেকে বর্তমান আসনে নিরাপদ মনে করছেন না

শেষ আপডেট: 17 April 2024 17:20

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক বছরের মতো এবারও ওড়িশায় লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা ভোট হচ্ছে। এবারও মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক দুটি আসনে প্রার্থী হচ্ছেন। বুধবার বিজু জনতা দল জানিয়েছে, মুখ্যমন্ত্রী তাঁর বর্তমান কেন্দ্র হিঞ্জিলির পাশাপাশি কাণ্টাবাজি আসনেও লড়াই করবেন।

প্রসঙ্গত, নবীনের দুই কেন্দ্র থেকে প্রার্থী হওয়া নতুন নয়। ২০১৯ -এ তিনি হিঞ্জিলির পাশাপাশি বিজেডি সুপ্রিমো বিজেপুর আসনেও লড়াই করেন। পরে দ্বিতীয় আসনটি ছেড়ে দেন।

প্রশ্ন হল, বিধানসভায় দুই তৃতীয়াংশ আসন দখলে পাঁচবারের মুখ্যমন্ত্রী বিজেডি সুপ্রিমো দুটি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত কেন নিলেন। বিশেষ করে তাঁর দল যখন তাঁকে রাজ্যের নব রূপকার বলে দাবি করেছেন, তখন নিজের আসনে স্বয়ং মুখ্যমন্ত্রী কতটা নিরাপদ তা নিয়ে কেন সংশয় তৈরি হয়েছে। 

রাজনৈতিক মহলের মতে, এর পিছনে দুটি সিদ্ধান্ত কাজ করছে। এক. নবীন নিজে ঝুঁকি নিতে চাইছেন না। ষষ্ঠবার মুখ্যমন্ত্রী হয়ে তিনি টানা ২৪ বছরের বেশি সময় মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড অর্জন করবেন। বর্তমানে সেই রেকর্ড সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের দখলে রয়েছে। তার আগে ছিল বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দখলে।

নবীনের দ্বিতীয় আসনে প্রার্থী হওয়ার পিছনে আর একটি কারণ হল, রাজ্যের পশ্চিম প্রান্তে আদিবাসী বহুল এলাকায় বিজেপির ক্রমবর্ধমান প্রভাব। নবীন ওই এলাকায় দলের মনোবল বৃদ্ধির উদ্দেশে সেখানে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

 ২০১৯-এর লোকসভা নির্বাচনে ওই এলাকায় বিজেপি পাঁচটি লোকসভা আসনের সব ক'টিতেই জয়ী হয়। যদিও সেখানকার ৩৫টি বিধানসভা আসনের ২২টি নবীনের দল জিতেছিল। তার একটি ছিল বিজেপুর। যেখান থেকে নবীন জিতেছিলেন। কিন্তু ভোটের পর ওই আসন ছেড়ে দেওয়ায় এলাকাবাসী ক্ষোভ উগরে দেন। 

ঘটনা হল, এবারও দারিদ্রপীড়িত পশ্চিম ওড়িশারই একটি আসন কাণ্টাবাজিকে দ্বিতীয় কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন নবীন। স্বভাবতই প্রশ্ন উঠেছে, এবার ভোটের পর কী করবেন বিজেডি সুপ্রিমো। তিনি কি পুরনো কেন্দ্র হিঞ্জিলি ছেড়ে দেবেন। নাকি সেখান থেকে জয়ী হওয়া নিয়ে সংশয় আছে তাঁর।  

জানা গিয়েছে, নিরাপদ আসন বেছে নিতে নবীনকে তাড়া করে বেড়াচ্ছে আরও একটি বিষয়। ২০৩৬-এ রাজ্য হিসাবে ওড়িশার একশো বছর পূর্ণ হবে। শতবর্ষকে সামনে রেখে নতুন ওড়িশা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শারীরিক কারণে ২০৩৬ পর্যন্ত  মুখ্যমন্ত্রী থাকা হয়তো মোটেই সহজ হবে না নবীনের পক্ষে। এবার ক্ষমতা ধরে রেখে শতবর্ষের পরিকল্পনা শুরু করে দিতে চান তিনি।


```