Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শতাব্দী রায়ের বিরুদ্ধে সদ্য পদত্যাগী পুলিশ কর্তাই প্রার্থী বিজেপির, দিল্লি ছাড়পত্র দিল

বীরভূমে তিন বারের সাংসদ শতাব্দী রায়কেই প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শতাব্দী রায়ের বিরুদ্ধে সদ্য পদত্যাগী পুলিশ কর্তাই প্রার্থী বিজেপির, দিল্লি ছাড়পত্র দিল

শতাব্দী রায় - ফাইল চিত্র

শেষ আপডেট: 30 March 2024 13:57

রফিকুল জামাদার 

বীরভূমে তিন বারের সাংসদ শতাব্দী রায়কেই প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার এই আসনে কংগ্রেসও তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। সর্বভারতীয় কংগ্রেসের প্রার্থী হচ্ছেন মিল্টন রশিদ। মিল্টন বীরভূমের হাসান থেকে বিধানসভার সদস্য ছিলেন। অনুব্রত মণ্ডলের চড়াম চড়াম সত্ত্বেও ষোল সালের বিধানসভা ভোটে বামেদের সমর্থনে জিতেছিলেন মিল্টন রশিদ। 

কৌতূহলের বিষয় হল, শতাব্দী রায়ের বিপরীতে বিজেপির প্রার্থী কে?

বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ জেলা সভাপতি কেষ্ট মণ্ডল এখন তিহাড় জেলে। অনুব্রত জেলে যাওয়ার পর এই প্রথম কোনও বড় ভোট হচ্ছে জেলায়। এই অবস্থায় বীরভূমে বড় পরীক্ষা করতে চলেছে বিজেপি। গত নির্বাচনে বীরভূমে দুধকুমার মণ্ডলকে প্রার্থী করা হয়েছিল। দুধকুমার স্থানীয় নেতা। সাড়ে পাঁচ লক্ষের বেশি ভোট পেলেও দুধকুমার ৮৯ হাজার ভোটে হেরেছিলেন। অর্থাৎ ৪৫ হাজার ভোটের এদিক ওদিকের ফারাক ছিল। বিজেপি মনে করছে, বীরভূম লোকসভায় সাড়ে ১৭ লক্ষের মতো ভোটার রয়েছেন। সেই হিসাবে ৪৫ হাজারের এদিক ওদিক বড় ব্যবধান নয়। এই অবস্থায় সদ্য পদত্যাগী আইপিএস অফিসারকে দেবাশিস ধরকে প্রার্থী করে বীরভূমে এক্সপেরিমেন্ট করতে চাইছেন শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদাররা। 

দেবাশিস সম্প্রতি পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু তাঁর ইস্তফা এখনও গৃহীত হয়নি। দিল্লিতে কর্মিবর্গ দফতরের কাছে পাঠানো হয়েছিল। বিজেপি সূত্রে খবর, দেবাশিসের ইস্তফায় কর্মিবর্গ দফতর ছাড়পত্র দিয়েছে। ফলে প্রার্থী হতে তাঁর আর বাধা নেই। 

বিজেপি সূত্রের দাবি, বীরভূমে ভোট লুঠ আটকে দেওয়া গেলে লড়াই অনেকটাই টান টান হয়ে যাবে। জেলায় দলের সংগঠন যে খুব মজবুত তা নয়। অনুব্রত মণ্ডল জেলে থাকলেও জেলায় বুথ স্তরে সংগঠন এখনও তেমন সন্তোষজনক করা যায়নি। কিন্তু কমিশন ঠিক মতো ভোট করাতে পারলে তারা ভাল লড়াই দিতে পারবে বলে আশা করছে বিজেপি।

তৃণমূল অবশ্য মনে করছে, বীরভূমে শেষমেশ শতাব্দীই জিতবেন। কারণ, টানা তিনবারের সাংসদ হওয়ায় শতাব্দী রায়ের একটি নিজস্ব ভোট তৈরি হয়েছে। তিনি ভোটের শুরু থেকে অ্যাডভান্টেজে থাকবেন। তা ছাড়া অনুব্রত মণ্ডল থাকুন বা না থাকুন জেলায় তৃণমূলের সংগঠন আগের মতই মজবুত। মেরুকরণের ভোট হলে সংখ্যালঘু ভোটের সিংহভাগই তারা পাবে বলে আশা করছে। অর্থাৎ মিল্টন রশিদকে কংগ্রেস প্রার্থী করলেও তিনি বিশেষ ভোট কাটতে পারবেন না বলে মনে করছে জোড়াফুল। 

তবে সন্দেহ নেই, এবার ভোটে বীরভূমের উপর অনেকেরই নজর থাকবে। কারণ, অনুব্রতহীন জেলায় ভোট অবাধ ও সুষ্ঠু হচ্ছে, নাকি তার পরেও ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে তা দেখার আগ্রহ থাকবে বলে মনে করা হচ্ছে।


```