Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর এনডিএ-র একমাত্র মুসলিম বিধায়ক ইন্ডিয়া জোটে, শিবির বদলালেন কেন

চৌধুরী মেহবুব আলি কায়সারকে এবার টিকিট দেয়নি লোক জনশক্তি (রাম বিলাস) পার্টি। টিকিট না পাওয়া সেই একমাত্র এনডিএ সাংসদ এখন মোদীর প্রতিও বিরক্ত। বলছেন, মোদী বড্ড বেশি বিভাজনের কথা বলেন। 

মোদীর এনডিএ-র একমাত্র মুসলিম বিধায়ক ইন্ডিয়া জোটে, শিবির বদলালেন কেন

নরেন্দ্র মোদী এবং চৌধুরী মেহবুব আলি কায়সার

শেষ আপডেট: 23 April 2024 13:53

দ্য ওয়াল ব্যুরো: তিনি ছিলেন লোকসভা, বিধানসভা সহ এনডিএ-র একমাত্র মুসলিম সাংসদ। বিহারে বিজেপির শরিক লোক জনশক্তি (রাম বিলাস) পার্টির খাগাড়িয়ার সাংসদ চৌধুরী মেহবুব আলি কায়সারকে দেখিয়ে পদ্ম শিবিরের নেতারাও দাবি করতেন, কে বলে আমাদের সঙ্গে মুসলিমরা নেই! 

বিহার থেকেই বিজেপির এক সময় ডাকাবুকো সাংসদ ছিলেন শাহনাওয়াজ হুসেন৷ রাজ্যসভায় ছিলেন মুক্তার আব্বাস নকভি। তাঁরা কেউই পার্টির কোনও পদে নেই। দুজনই কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। এখন সাংসদও নন। সেখানে লোকজনশক্তি পার্টির চৌধুরী মেহবুব আলি কায়সার নিজেকে মোদী ভক্ত বলে বেড়াতেন। বলতেন, বিজেপিকে নিয়ে যতই প্রশ্ন থাক, মোদীকে নিয়ে নেই। তিনি যথার্থই সবকা সাথ। 

সেই চৌধুরী মেহবুব আলি কায়সারকে এবার টিকিট দেয়নি লোক জনশক্তি (রাম বিলাস) পার্টি। টিকিট না পাওয়া সেই একমাত্র এনডিএ সাংসদ এখন মোদীর প্রতিও বিরক্ত। বলছেন, মোদী বড্ড বেশি বিভাজনের কথা বলেন। 

আসলে, এবার ভোটের আগে থেকেই এই ব্যাপারে বিজেপিকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন কায়সার। রাম মন্দির নিয়ে বিহার বিজেপি নেতাদের 'উস্কানিমূলক' কথায় বিরক্তি প্রকাশ করেন পদে পদে।

 রাজনৈতিক মহলের খবর, বিজেপির চাপেই ভোটের মধ্যে শিবির বদলালেন খাগাড়িয়ার সাংসদ। দল তাঁকে টিকিট দেয়নি, এই কথা যেমন সত্যি, তেমনই তিনিও বিজেপির সঙ্গে থাকতে চাননি। সদ্য যোগ দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলে। 

বিহারের রাজনৈতিক মহল মনে করছে কায়সারের দলবদল উত্তর বিহার তথা সংখ্যালঘু প্রভাবিত সীমাঞ্চলে আরজেডি সহ ইন্ডিয়া জোটের সুবিধা হবে। 

কায়সার নিজে ২০১৪ থেকে খাগড়িয়ার সাংসদ। তাঁর বাবা ছিলেন খাগাড়িয়ার ছয়বারের বিধায়ক। শিবির বদল করে কায়সার বলেন, আমি বিশ্বাস করি, এবার ভোটের পর পরিস্থিতি বদলে যাবে যদি ফের প্রধানমন্ত্রী হন মোদী। সংবিধানই শুধু বদলে ফেলা হবে হবে তাই-ই নয়, এবারই শেষ বার ভোট হচ্ছে। নরেন্দ্র মোদী ক্ষমতায় থেকে গেলে আর নির্বাচন হবে না।


```