Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রণে ভঙ্গ! ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না নওসাদ সিদ্দিকী

ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল আইএসএফ। সেখানে প্রার্থী হলেন না নওসাদ সিদ্দিকী।

রণে ভঙ্গ! ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না নওসাদ সিদ্দিকী

নওসাদ সিদ্দিকী - ফাইল চিত্র।

শেষ আপডেট: 4 April 2024 21:03

দ্য ওয়াল ব্যুরো: বামেদের সঙ্গে আসন সমঝোতার আগেই নওসাদ সিদ্দিকী জানিয়ে দিয়েছিলেন এবারের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার আসনে লড়বেন তিনি নিজে। কিন্তু বামেদের সঙ্গে জোট বৈঠকের পর প্রথম যে আটটি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল আইএসএফ তাতে ডায়মন্ড হারবার ছিল না। তখন থেকেই জল্পনা ছিল যে আদৌ সেখানে প্রার্থী হবেন কিনা নওসাদ।

বৃহস্পতিবার ৫টি লোকসভা কেন্দ্র এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কিন্তু হুঙ্কারই সার। ডায়মন্ড হারবারে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে শেষমেশ প্রার্থী হলেন না নওসাদ সিদ্দিকী।

বৃহস্পতিবার যে ঘোষণা করেছে আইএসএফ তাতে জানানো হয়েছে, ডায়মন্ডহারবার আসনটিতে আইএসএফ প্রার্থী হচ্ছেন মজনু লস্কর। পাশাপাশি বসিরহাটে আইএসএফ প্রার্থী হয়েছেন আখতার আলি বিশ্বাস। ব্যারাকপুরে প্রার্থী হয়েছেন জামির হোসেন। উলুবেড়িয়াতে আইএসএফ প্রার্থী মফিকুল ইসলাম। যাদবপুর প্রার্থী হয়েছেন নুর আলম খান আর ভগবানগোলার উপনির্বাচনে আইএসএফ প্রার্থী হয়েছেন মুর্শিদল আলম।

বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট নিয়ে যাবতীয় সম্ভাবনার অবসান ঘটে গেছে বৃহস্পতিবারই। নওসাদ সিদ্দিকী জানিয়েছেন লোকসভা ভোটে কারও সঙ্গে কোনও আসন রফা নয়। একাই লড়বে আইএসএফ। এদিনই ডায়মন্ড হারবার নিয়েও জল্পনার অবসান ঘটে গেল।

বাম, বিজেপি, কংগ্রেস, নওসাদ সিদ্দিকী তো বটেই আদালতের বাইরে দাঁড়িয়ে তখনও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করতে ছাড়েননি। অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার দৌড়ে অনেকে এগিয়ে রেখেছিল নওসাদকেই। ডায়মন্ড-হারবারে সাগরিকা হোটেলের সামনে যেন অলিখিত হোর্ডিং পড়ে গিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম নওসাদই অনিবার্য। কিন্তু যাবতীয় হম্বিতম্বিই সার। 

শমীক লাহিড়ীদের স্মৃতিকে বিস্মৃত করে সিপিএম এখানে প্রার্থী দেবে না। সিপিএম সেই কথা রেখেছে। নওসাদ এখন বলছেন, দলের হাইকমান্ড যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। কিন্তু বামেদের সঙ্গে জোট কেন হল না আইএসএফ-এর? নওসাদের বক্তব্য ছিল, তাঁরা প্রথমে প্রার্থী ঘোষণা করার পরে সিপিএম সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থীর নাম জানিয়েছে।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অবশ্য নওসাদের আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "কিছু আসনে কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে আলোচনা করেই আমরা প্রার্থী দিতে চেয়েছিলাম। তাই সব আসনে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি।"


```