Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাস্থ্য নিয়ে মোদীর কটাক্ষের জবাবে নবীনের ঘোষণা, আরও ৫ বছর মুখ্যমন্ত্রী থাকব

নির্বাচনী প্রচারে নবীন সরকারের নীতি, পদক্ষেপের সমালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর শরীর-স্বাস্থ্যকেও ইস্যু করে বিজেপি।

স্বাস্থ্য নিয়ে মোদীর কটাক্ষের জবাবে নবীনের ঘোষণা, আরও ৫ বছর মুখ্যমন্ত্রী থাকব

নবীন পট্টনায়েক এবং নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 31 May 2024 09:29

দ্য ওয়াল ব্যুরো: তিনি পুরোপুরি সুস্থ বলে দাবি করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নবীন আরও বলেছেন, ‘আগামী পাঁচ বছর আমিই মুখ্যমন্ত্রী থাকব। এখনই উত্তরসূরি বাছাই করছি না।’ প্রসঙ্গত, ওড়িশায় বিগত কয়েকবারের মতো এবারও লোকসভার সঙ্গে বিধান নির্বাচনেরও ভোট হচ্ছে। 

নির্বাচনী প্রচারে নবীন সরকারের নীতি, পদক্ষেপের সমালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর শরীর-স্বাস্থ্যকেও ইস্যু করে বিজেপি। তাদের দাবি, রাজ্যে একজন সুস্থ মুখ্যমন্ত্রী দরকার। আর বিজেপি তা দিতে পারে। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলও নবীনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে কম-বেশি গলা চড়িয়েছে। এমনকী বিজেপি নেতা তথা কেন্দ্রের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এমনও দাবি করে বসেন, নবীনবাবু এতটাই অসুস্থ যে মুখ্যমন্ত্রীর বাংলোয় মন্ত্রী-অফিসারদের যেতে বারণ করা হয়েছে। 

এরই মধ্যে গত সপ্তাহে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে হইচই শুরু হয়ে যায়। তাতে দেখা যায়, নির্বাচনী সভায় নবীন ভাষণ দিচ্ছেন। তাঁর ডান হাত থরথর করে কাঁপছে। এক নিরাপত্তা অফিসার হাতটি আড়াল করার চেষ্টা চালাচ্ছেন। 

পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশায় প্রচারে গিয়ে বলে বসেন, ১০ জুন বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন। তারপরই সরকার তদন্ত কমিটি গঠন করে জানার চেষ্টা করবে কেন নবীনবাবুর স্বাস্থ্যের এত অবনতি হল।

স্বয়ং প্রধানমন্ত্রী তাঁর স্বাস্থ্য নিয়ে সংশয় প্রকাশ করায় একটি নির্বাচনী সভা থেকে্‌ই জবাব দেন নবীন। বলেন, ‘প্রধানমন্ত্রী শিষ্টাচারের সীমা ছাড়িয়েছেন। উনি সত্যিই আমার শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তিত হলে একটা ফোন করলেই পারতেন।’ নবীনের দল বিজু জনতা দলের অভিযোগ, প্রধানমন্ত্রী উৎকণ্ঠা প্রকাশের নামে আসলে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর মুখে কোনও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে বক্রোক্তি বেমানান।  

নবীনের শারীরিক অবস্থা নিয়ে জল্পনার পাশাপাশি তাঁর উত্তরসূরি নিয়েও চর্চা আছে। তাঁর সর্বক্ষণের সঙ্গী সরকারি চাকরি থেকে অবসর নেওয়া তামিল অফিসার বিকে পাণ্ডিয়ান পরবর্তী সময়ে দল ও সরকারের দায়িত্ব সামলাবেন বলে জোর জল্পনা আছে। বিরোধীদের এই প্রচারেরও জবাব দিয়েছেন নবীন। তাঁর কথায়, ‘আমি কাউকে উত্তরসূরি বাছাই করিনি। কারও নাম নিয়ে ভাবিওনি। আগামী পাঁচ বছর আমিই মুখ্যমন্ত্রী থাকব।’


```