
নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 4 April 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো: কারও নাম নিচ্ছেন না, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করার পর থেকে দুর্নীতির ইস্যুতে বিরোধীদের জেলে ভরার কথা বলছেন নিয়ম করে। বৃহস্পতিবার সুর আরও চড়িয়ে বিহারের জমুইয়ের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঁশিয়ারি ‘চুন চুন কে সাফ করনা হ্যায় ভ্রষ্টাচারীও কো।’
বিহারের মাটিতে একথা বলতে গিলে মোদী স্বভাবতই টার্গেট করেন লালুপ্রসাদ যাদব ও তাঁর দলকে। রাজনৈতিক মহলের অনুমান বাংলায় কোচবিহারের সভা থেকেও মোদী একই সুরে তৃণমূলকে আক্রমণ শানাবেন। বিহার থেকেই তাঁর আলিপুরদুয়ার আসার কথা। সেখানে বিকাল সাড়ে তিনটায় রাসমেলার মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী। সকালে এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, আমি কোচবিহারের সভায় যেতে উদগ্রীব হয়ে আছি। জমুই হল
কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে গোড়ায় বেশ কিছদিন প্রধানমন্ত্রী নীরব ছিলেন। রবিবার দিল্লির রামলীলা ময়দানে কেজরিওয়ারে মুক্তির দাবিতে হওয়া বিরোধী জোটের সমাবেশে পর থেকেই প্রধানমন্ত্রী কথায় কথায় দুর্নীতিবাজ নেতাদের জেলে পোরার কথা বলছেন।
জমুইয়ের সভায় বলেন, মোদী বলছে, ‘ভ্রষ্টাচার হঠাও, বিরোধীরা বলছে ভ্রষ্টাচারী বাঁচাও।’ এরপর জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, আপনার ঠিক করুন কোন দিকে থাকবেন। আমি দুর্নীতিবাজ নেতাদের বেছে বেছে দমন করতে চাই।
বুধবার রাজস্থান ও উত্তরাখণ্ডের সভায় প্রধানমন্ত্রী জনতাকে দিয়ে বলিয়ে নিয়েছেন, জেলখানাই দুর্নীতিবাজদের ঠিকানা হোক। দেশকে ভ্রষ্টাচারমুক্ত করার ডাক দিয়ে মোদী বিহারেও বলেন, ‘ইয়ে মোদী কি গ্যারান্টি হ্যায়।’
বিহারে বিজেপি এবং সঙ্গী জেডিইউ-র মূল লড়াই লালু প্রসাদের বিরুদ্ধে। লালুর মুসলিম-যাদব ভোটে ভাঙন ধরাতে প্রধানমন্ত্রী একদিকে দুর্নীতির ইস্যুকে আরজেডি সুপ্রিমোকে নিশানা করেন। বলেন, ‘এ রাজ্য থেকে তিনজন রেলের মন্ত্রী ছিলেন। একজন জমির বিনিময়ে রেলের চাকরি বিক্রি করেছেন। এঁরা কী করে রাজ্যের ভাল করবেন।’ পাশাপাশি আরজেডি ও কংগ্রেসের সময়ে বিহার পিছিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।