Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইন্ডিয়া জোট শুধু আমাকে গালাগাল করতে জানে! এক্সিট পোল বেরতেই খোঁচা মোদীর, নিশ্চিত জয় নিয়ে

বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের শনিবার একটি বৈঠক ছিল। তারা সেই বৈঠক শেষে স্পষ্ট দাবি করেছে যে, জোটই ক্ষমতায় আসছে।

ইন্ডিয়া জোট শুধু আমাকে গালাগাল করতে জানে! এক্সিট পোল বেরতেই খোঁচা মোদীর, নিশ্চিত জয় নিয়ে

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 1 June 2024 21:39

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ। আগামী দু'দিন বাদ দিয়ে মঙ্গলবার, ৪ জুন ফলপ্রকাশ। বিজেপি ভোট শুরুর বহু আগে থেকেই ৪০০ আসন পারের দাবি করে আসছে। আর ভোট শেষে সেই একই দাবিতে অনড় তারা। সোশ্যাল মাধ্যমে নিজের দলের কার্যকরতাদের ধন্যবাদ জানিয়ে ইতিমধ্যে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে, ভোটে জেতার ব্যাপারে তিনি যে খুবই আত্মবিশ্বাসী, সেটাও বুঝিয়ে দিয়েছেন। 

বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের শনিবার একটি বৈঠক ছিল। তারা সেই বৈঠক শেষে স্পষ্ট দাবি করেছে যে, জোটই ক্ষমতায় আসছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই দাবি করেছেন যে, ৩০০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। আর বিজেপি ২০০-র নীচে আটকে যাবে। তবে ভোট শেষের পর নরেন্দ্র মোদীর বার্তায় ঝরে পড়ছে আত্মবিশ্বাস। তাঁর পাল্টা বক্তব্য, বিরোধী জোট মানুষের সঙ্গে যোগসূত্রই তৈরি করতে পারেনি। 

শনিবার সপ্তম দফার ভোটপর্ব মিটতেই এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেন নরেন্দ্র মোদী। তার একটিতে বিরোধী জোট 'ইন্ডিয়া'কে খোঁচা দিয়ে তিনি বলেন, ''ভোটারদের সঙ্গে কোনও যোগাযোগই গড়ে তুলতে পারেনি ইন্ডিয়া জোট। দেশের ভবিষ্যতের রূপরেখা কী হবে, তাও ঠিক করে উঠতে পারেনি। আসলে ওদের একটাই কাজ মোদীকে গালাগালি দেওয়া। এই ধরনের রাজনীতিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।'' মোদী আরও বলেন, এই ইন্ডিয়া জোট আসলে সাম্প্রদায়িক এবং দুর্নীতিগ্রস্ত। শুধু একটিমাত্র পরিবারকেই রক্ষা করতে উদ্যোগী। 

সাধারণ মানুষ কাকে ভোট দিয়েছেন সে ব্যাপারেও কার্যত নিশ্চিত নরেন্দ্র মোদী। বলছেন, ''হলফ করে বলতে পারি দেশ আবার একবার এনডিএ সরকারের জন্য ভোট দিয়েছে। এবার রেকর্ড সংখ্যায়। আমি দেশজুড়ে আমাদের এনডিএ কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানাব। তারা অভাবনীয় কাজ করেছেন।'' পাশাপাশি মোদী ধন্যবাদ জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনকেও। গোটা ভোটপর্ব জুড়ে তারা যেভাবে কাজ করেছেন, যেভাবে সব কিছু নিয়ন্ত্রণ করেছেন তার জন্য সাধুবাদ জানিয়েছেন তিনি। 


```