Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৮ তারিখ শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী, কেন এই দিনকেই বেছে নেওয়া হল

সব আলোচনা ছাপিয়ে গেছে নরেন্দ্র মোদীর শপথগ্রহণের তারিখ। 

৮ তারিখ শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী, কেন এই দিনকেই বেছে নেওয়া হল

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 5 June 2024 21:00

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৮ জুন, শনিবার রাষ্ট্রপতি ভবনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। সেদিন প্রধানমন্ত্রী পদে ফের শপথ নেবেন নরেন্দ্র মোদী। তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরাও একে এক শপথগ্রহণ করবেন। এখন প্রশ্ন হল, মোদীর শপথগ্রহণের অনুষ্ঠানের জন্য কেন এই ৮ তারিখই বেছে নেওয়া হচ্ছে? 

বুধবার নরেন্দ্র মোদীকে সর্বসম্মতিক্রমে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। রাতেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এনডিএ জোটের সদস্যরা। সেখানে হয়েছে পূর্ববর্তী সরকারের 'ফেয়ারওয়েল' ডিনারও। তবে সব আলোচনা ছাপিয়ে গেছে নরেন্দ্র মোদীর শপথগ্রহণের তারিখ। 

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে নয়ডার এক সংখ্যাতত্ত্ববিদ জানিয়েছেন, ৮ হচ্ছে ন্যায়ের প্রতীক, শনির প্রভাবে থাকা এই সংখ্যা রাজযোগ-এর প্রতীকও বটে। মূলত যাঁদের ভাগ্যে শনির দশা খারাপ থাকে তারা অনেক ধীর গতিতে সাফল্য পান। কিন্তু যখন সেই সাফল্য আসে তখন তা সব মাত্রা ছাড়িয়ে যায়, সব শত্রুরা তাঁর সামনে পরাজিত হয়। 

খেয়াল করলে দেখা যাবে, নরেন্দ্র মোদী তাঁর ১০ বছরের প্রধানমন্ত্রিত্বকালে যে যে বড় সিদ্ধান্ত নিয়েছেন তার সঙ্গে ৮ সংখ্যার যোগ আছে। যেমন নোটবন্দির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৮ নভেম্বর রাত ৮টায়। আবার মোদী ডিজিটাল ইন্ডিয়া ড্রাইভ লঞ্চ করেছিলেন ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর। সব সংখ্যা মেলালে ৮ আসবে। 

২০২৪ লোকসভা ভোটে ফের একবার ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ জোট। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মোদী। আর এই '২০২৪' মিলিয়েও হচ্ছে ৮।

আরও অবাক করার বিষয়, নরেন্দ্র মোদী জন্মেছেন ১৭ সেপ্টেম্বর। ৭+১=৮! 


```