Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবীনকে খোঁচা দিতে গিয়ে তুমুল ট্রোলের মুখে মোদী, জেলার আবার রাজধানী হয় নাকি!

ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল নেতা নবীন পট্টনায়েককে খোঁচা দিতে গিয়ে মোদী বলেন, “আমি চ্যালেঞ্জ করছি, আপনারা নবীনবাবুকে বলুন, কাগজ না দেখে ওড়িশার সব জেলা ও রাজধানীর নাম বলতে..”।

নবীনকে খোঁচা দিতে গিয়ে তুমুল ট্রোলের মুখে মোদী, জেলার আবার রাজধানী হয় নাকি!

শেষ আপডেট: 11 May 2024 19:44

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ওড়িশায় সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সভায় ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল নেতা নবীন পট্টনায়েককে খোঁচা দিতে গিয়ে মোদী বলেন, “আমি চ্যালেঞ্জ করছি, আপনারা নবীনবাবুকে বলুন, কাগজ না দেখে ওড়িশার সব জেলা ও রাজধানীর নাম বলতে..”।

প্রধানমন্ত্রীর এ কথা শুনে সেই সভায় তুমুল হাততালি পড়ে। হর্ষধ্বনিতে মুখরিত হয় সভাস্থল। কারণ, ওড়িশায় অনেকের ধারণা রয়েছে নবীন পট্টনায়েক এক টানা পাঁচটি মেয়াদ মুখ্যমন্ত্রী পদে থাকলেও ভাল করে ওড়িয়া বলতে পারেন না। উনি ওড়িশায় বিশেষ জেলা সফরে যান না। প্রধানমন্ত্রী এদিন বলেন, “মুখ্যমন্ত্রী যদি সব জেলারই নাম না জানেন, তাহলে আপনাদের যন্ত্রণার কথা জানবেন কীভাবে?”

কিন্তু মোদীর এ কথায় ফুলটস বল পেয়ে মাঠের বাইরে পাঠাতে চেয়েছেন বিরোধীরা। কংগ্রেস নেতা কটাক্ষ করে বলতে শুরু করেছেন, জেলার আবার রাজধানী কী? ভারতের প্রশাসনিক কাঠামোয় রাজ্যের জেলা রয়েছে। জেলা থাকে জেলা সদর। জেলা শাসক, পুলিশ সুপার, রাজস্ব অফিস ইত্যাদি সেই সদরে থাকে। কিন্তু রাজধানী বলে কোনও জায়গা জেলায় থাকে না।

প্রধানমন্ত্রী এদিন বলেন, “আমাকে পাঁচ বছর সময় দিন, ওড়িশাকে নাম্বার ওয়ান করতে না পারলে আপনারা আমাকে না হয় তখন প্রশ্ন করবেন”।  
এর আগে কর্নাটকে গিয়েও নাম্বার ওয়ান রাজ্যের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেস এদিন তা নিয়েও খোঁচা দিতে চেয়েছে প্রধানমন্ত্রীকে। 
সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। ওড়িশার ২১টি লোকসভা ও ১৪৭ টি বিধানসভা আসনে এই চতুর্থ দফা তথা ১৩ মে থেকে ১ জুন পর্যন্ত চার দফায় ভোট ভোট গ্রহণ করা হবে। সোমবার যেখানে ভোট গ্রহণ হবে সেখানকার জন্য শেষ প্রচার ছিল শনিবার।


```