Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপির মণ্ডল সভাপতি সহ দুই কর্মীর উপর দুষ্কৃতী হামলা! তৃণমূল বলল গোষ্ঠীকোন্দল

জগন্নাথবাবুর দাবি, " তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। এই ভাবে হামলা করে ভয়ের আবহ তৈরি করে এলাকার দখল নিতে চাইছে তারা।"  

বিজেপির মণ্ডল সভাপতি সহ দুই কর্মীর উপর দুষ্কৃতী হামলা! তৃণমূল বলল গোষ্ঠীকোন্দল

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 30 April 2024 13:02

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: মণ্ডল সভাপতি সহ আরও দু’জন বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। আহত তিনজনকেই সোমবার রাতে কৃষ্ণনগর জেলার শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি মণ্ডল সভাপতি তাপস দেবনাথ দলের দুই কর্মীকে নিয়ে এদিন রাতে দেওয়াল লিখন ও ফ্ল্যাগ লাগানোর কাজে ব্যস্ত ছিলেন। অভিযোগ সেই সময়েই কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায় এবং মারধর করে। এই ঘটনায় গুরুতর জখম হন তাপসবাবু ও তাঁর দুই সঙ্গী। তিনজনকেই শক্তিনগর হাসপাতালে নিয়ে যান দলের সদস্যরা। ওই হাসপাতালে তাঁরা এখন চিকিৎসাধীন রয়েছেন।  

রাতেই আহত কর্মীদের হাসপাতালে দেখতে যান রানাঘাট বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ও রাজ্য বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিড়ী। এই ঘটনার তীব্র সমালোচনা করেন তাঁরা। দোষীরা গ্রেফতার না হলে বিজেপি আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জগন্নাথবাবু। তাঁর দাবি, " তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। এই ভাবে হামলা করে ভয়ের আবহ তৈরি করে এলাকার দখল নিতে চাইছে তারা।"  

বিজেপি প্রার্থীর অভিযোগের উত্তরে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনা বিজেপির গোষ্ঠীকোন্দলের জের। বিজেপির একাংশ জগন্নাথ সরকারকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছেন না। নিজেদের গোষ্ঠীকোন্দল ঢাকতে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই ঘটনায় তৃণমূল জড়িত নয়।


```