Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, উত্তপ্ত ডোমকল

৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নুরাবুল ইসলাম। তিনি তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসির ডোমকল টাউনের সভাপতি।

তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, উত্তপ্ত ডোমকল

মুর্শিদাবাদে বোমাবাজি

শেষ আপডেট: 1 June 2024 13:16

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল সিপিএম ও কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ডোমকল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নুরাবুল ইসলাম। তিনি তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসির ডোমকল টাউনের সভাপতি। অভিযোগ, গভীর রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী একের পর এক বোমা ফেলতে থাকে। 

নুরাবুল ইসলামের দাবি, এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সিপিআইএম-কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। ভোটের মধ্যে সন্ত্রাস ছড়াতে এই বোমাবাজি করা হয়েছে। 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে নুরাবুলের অভিযোগ, রাত দুটো নাগাদ কয়েকজন দুষ্কৃতী রাস্তার পাশ থেকে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। বোমা ফাটার বিকট শব্দ কেঁপে ওঠে গোটা এলাকা। বাড়ির লোকেরাও আতঙ্কিত হয়ে পড়েন। প্রতিবেশীরাও ভয় পেয়ে যান। আশেপাশের বাড়ি থেকে সকলে বেরিয়ে এলে দুষ্কৃতীরা ছুটে পালায়। বালতি করে চারটি সকেট বোমা নিয়ে এসেছিল দুষ্কৃতীরা। একটা বোমা সেই বালতিতে রেখেই পালায়। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয়  ডোমকল থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।


```