Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুর্শিদাবাদে লাল ঝড় তুলতে পারলেন না মহম্মদ সেলিম, বড় ব্যবধানে জয়ী তৃণমূলের আবু তাহের

১ লক্ষ ৬৪ হাজার ২১৫ ভোটের ব্যবধানে এই আসনে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান। 

 মুর্শিদাবাদে লাল ঝড় তুলতে পারলেন না মহম্মদ সেলিম, বড় ব্যবধানে জয়ী তৃণমূলের আবু তাহের

আবু তাহের খান এবং মহম্মদ সেলিম

শেষ আপডেট: 4 June 2024 21:26

দ্য ওয়াল ব্যুরো: শুরু থেকেই মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে আশা ছিল বামেদের। এক ঝাঁক তরুণ প্রার্থীর মধ্যে মুর্শিদাবাদে মহম্মদ সেলিমের উপর ভরসা রেখেছিল বাম-কংগ্রেস জোট। কিন্তু তাতেও বামেদের মরা গাঙে বান এল না! মুর্শিদাবাদে জিততে পারলেন না মহম্মদ সেলিম। ১ লক্ষ ৬৪ হাজার ২১৫ ভোটের ব্যবধানে এই আসনে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান। 

চব্বিশের লোকসভা ভোটে মুর্শিদাবাদ কেন্দ্রে শূন্য থেকে একে আসতে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে প্রার্থী করেছে দল। সেলিমের সঙ্গে টক্কর দিতে তৃণমূলের প্রার্থী নওদার চারবারের বিধায়ক আবু তাহের। ২০২১ এর ভোটে মুর্শিদাবাদ থেকে শাওনি সিংহ রায়কে হারিয়ে বিধায়ক হয়েছিলেন যে গৌরীশঙ্কর ঘোষ, এবার তিনি এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এই কেন্দ্রে আলাদা করে প্রার্থী দিয়েছে আইএসএফও। সেলিমের হাত ধরে লাল হবে মুর্শিদাবাদ, নাকি ফের সবুজ ঝড় উঠবে, মঙ্গলবার সকাল থেকে সেদিকেই তাকিয়ে ছিল বাংলা। কিন্তু গণনার প্রথম থেকেই পিছিয়ে যেতে থাকেন মহম্মদ সেলিম। শেষ পর্যন্ত বড়সড় ব্যবধানে মুর্শিদাবাদ আসনে জিতলেন আবু তাহের খান। তাঁর প্রাপ্ত ভোট ৬,৮২৪৪২। 

এক নজরে দেখে নিন দিনভর যেভাবে চলেছে ভোট গণনা পর্ব

বিকেল ৪.০০

৮১,৫৪৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।

বেলা ৩.২০

৫৩৫৬৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের আবু তাহের। 

বেলা ১.৪৫

৪৯ হাজার ভোটে এগিয়ে আবু তাহের। 

বেলা ১.০০

ষষ্ঠ দফার শেষে ৫৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের।  

সকাল ১১.৪৬

৫৪ হাজার ভোটে এগিয়ে রয়েছে আবু তাহের। 

সকাল ১১.১৫

২২ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন আবু তাহের।

সকাল ১০.০০

প্রথম রাউন্ডে বাম প্রার্থী মহম্মদ সেলিম এগিয়ে ছিলেন। সকাল ১০ টা নাগাদ মুর্শিদাবাদে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হয়েছে। যেখানে সেলিমকে পিছনে ফেলে এগিয়ে গেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের। 


```