Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বাংলা বলতে গিয়ে ফের হোঁচট খেলেন মোদী! রচনা পরামর্শ দিয়েছিলেন, বংলা না বাংলা বলুন

অনেককে বলতে শোনা যায়, কী দরকার, জোর করে বাংলা বলার। ওনার মুখে হিন্দিটাই তো বেশ মানায়!

বাংলা বলতে গিয়ে ফের হোঁচট খেলেন মোদী! রচনা পরামর্শ দিয়েছিলেন, বংলা না বাংলা বলুন

প্রধানমন্ত্রী মোদী ও হুগলির তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 28 May 2024 17:55

দ্য ওয়াল ব্যুরো: বারাসতের ফাঁড়া যেন কিছুতেই কাটছে না। এর আগে অর্জুন পুত্র পবন সিংয়ের কাছ থেকে রবীন্দ্রনাথের ছবি উল্টো করে ধরে সোশ্যাল মাধ্যমে ট্রোল হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার উল্টো ছবি ধরার কোনও ঘটনা ঘটেনি। তবে মোদীর বাংলা উচ্চারণ নিয়ে এদিন সভাস্থলেই গুঞ্জন শুরু হয়ে যায়। অনেককে বলতে শোনা যায়, কী দরকার, জোর করে বাংলা বলার। ওনার মুখে হিন্দিটাই তো বেশ মানায়!

এদিন উত্তর ২৪ পরগনার বারাসত লোকসভার অশোকনগরের নির্বাচনীর সভার শুরুতেই বাংলায় দু-চার কথা বলেন মোদী। 'কেমন আছেন' এর পরিবর্তে মোদীকে বলতে শোনা যায় 'আপনারা সকলে কেমেন আছেন'। এরপরই মোদী বলেন, "আপনাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং ভালবাস!" 

ভালবাসা বলতে গিয়ে মোদী ‘ভালবাস’ বলেছেন বলেই মনে করা হচ্ছে। যা নিয়ে সভাস্থলে উপস্থিত অনেক নেতাকে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে দেখা যায়। মোদীর বাংলা উচ্চারণ নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের এমন অস্বস্তির কারণ, ভোটের মুখে তৃণমূল ফের প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কটাক্ষ করতে পারে! 

একুশের ভোটের সময়ে ‘চুপ চাপ পদ্মে ছাপ’ স্লোগান তুলেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ে বাংলায় তাঁর ‘পদ্ম’ উচ্চারণ নিয়েও কটাক্ষ করেছিল তৃণমূল।  

সম্প্রতি মোদীর ভাঙা বাংলা উচ্চারণ সোশ্যাল সাইটে ট্রোলও হয়েছে। যা নিয়ে মোদীকে কটাক্ষ করে জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূলের হুগলির প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ছিল, "এরপরে বাংলায় এসে বাংলা বললে প্লিজ, বংলা বংলা করবেন না!"

মোদী টেলিপ্রম্পটার দেখে বাংলায় দু'চার লাইন ভাষণ দেন বলে সম্প্রতি বারে বারে অভিযোগ করেছেন মমতাও। তৃণমূল নেত্রীর কথায়, "চার লাইন বাংলা বলতাসে, কী সুন্দর বাংলা কয়! তা নয় ওটা লেখা থাকে। মঞ্চে যেখানে দাঁড়িয়ে ভাষণ দেয় সেখানে হালকা রঙেয়ের একটি মাইক থাকে। তার মধ্যে লেখা থাকে পুরো। আপনার দেখতে পাবেন না। এই সিস্টেম আমেরিকায় চালু আছে। এটাকে টেলিপ্রম্পটার বলে। ওটা দেখে মোদী বাংলা বলে!’

অশোকনগরের পর মোদীর সভা ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে। সেখানে নিজের বক্তব্যের মাঝে মোদীকে জনতার উদ্দেশে বলতে শোনা যায়, "আমার বাংলা উচ্চারণে একটু সমস্যা হয়। এজন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী।"


```