Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মন্ত্রিত্ব চাই না, কিন্তু...' বেসুরো গোপীর দাবি ঠিক কী! এক্স হ্যান্ডেলে স্পষ্ট করলেন অবস্থান

সুরেশ গোপী একজন অভিনেতা, টিভি সঞ্চালক এবং প্লেব্যাক গায়ক। সিপিআইয়ের প্রতিদ্বন্দ্বী সুনীল কুমারকে ৭৪ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন ৬৫ বছর বয়সি এই রাজনীতিক।

'মন্ত্রিত্ব চাই না, কিন্তু...' বেসুরো গোপীর দাবি ঠিক কী! এক্স হ্যান্ডেলে স্পষ্ট করলেন অবস্থান

সুরেশ গোপী

শেষ আপডেট: 10 June 2024 18:39

দ্য ওয়াল ব্যুরো: মোদী মন্ত্রিসভা ৩.০ শপথ নেওয়ার পরে সবে একদিন কেটেছে। তার মধ্যেই সেই মন্ত্রিসভার নতুন সদস্য সুরেশ গোপীকে নিয়ে তোলপাড় পড়ে গেছে রাজনৈতিক মহলে। কারণ কেরলের এই নবনির্বাচিত সাংসদ শপথের পরেই সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে দাবি করে বসেছেন, তিনি মন্ত্রিত্ব চান না। তাড়াতাড়িই মুক্তি দেওয়া হবে তাঁকে।

স্বাভাবিক ভাবেই এই নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা। যদিও গোপী দাবি করেছেন, মিডিয়ার রিপোর্ট অসম্পূর্ণ। তিনি মন্ত্রিত্ব ছাড়তে চান ঠিকই, কিন্তু সাংসদ হিসেবে মোদীর নেতৃত্বে কাজ করতে চান। কেরলের উন্নয়নও চান তিনি। 

এই নিয়ে এক্স হ্যান্ডেলে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন গোপী।

ওই সাক্ষাৎকারে সুরেশকে বলতে শোনা গিয়েছিল, 'সাংসদ হিসেবে কাজ করাই আমার লক্ষ্য, আমি আর কিছু চাই না। আমার পদ চাই না। শিগগিরি এই পদ থেকে নিষ্কৃতি দেওয়া হবে আমাকে। তবে তাতে ত্রিচূড়ের বাসিন্দাদের কোনও সমস্যা হবে না। আমি একজন সাংসদ হিসেবে ওঁদের জন্যই কাজ করব। আমাকে আমার ছবির কাজও করতে হবে।' 

প্রসঙ্গত, সুরেশ গোপী একজন অভিনেতা, টিভি সঞ্চালক এবং প্লেব্যাক গায়ক। সিপিআইয়ের প্রতিদ্বন্দ্বী সুনীল কুমারকে ৭৪ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন ৬৫ বছর বয়সি এই রাজনীতিক। কিন্তু তিনি জানিয়ে দিলেন, মন্ত্রী নয়, সাংসদ হিসেবেই কাজ করতে চান তিনি। অনেকেই মনে করছেন, বাড়তি দায়িত্ব এড়ানোর জন্যই একথা বলেছেন গোপী। কারণ মন্ত্রিত্ব সামলে অভিনয় চালিয়ে যাওয়া সহজ হবে না তাঁর পক্ষে। তাই শপথ নেওয়ার পরেই নিজের ইচ্ছের কথা বলে দিয়েছেন তিনি। 


```