Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিপিএমকে ভোট দিয়ে কি তৃণমূলের হাত শক্ত করতে চান? যাদবপুরবাসীকে প্রশ্ন মোদীর

বিধানসভায় শূন্য হলেও যাদবপুরে সিপিএমের ভোট ব্যাঙ্ক এখনও ইর্ষণীয়। সেকারণেই এদিনের মঞ্চ থেকে মোদী সিপিএম সমর্থকদের উদ্দেশে বাড়তি বার্তা সামনে এনেছেন বলে মনে করা হচ্ছে।

সিপিএমকে ভোট দিয়ে কি তৃণমূলের হাত শক্ত করতে চান? যাদবপুরবাসীকে প্রশ্ন মোদীর

প্রধানমন্ত্রী মোদী।

শেষ আপডেট: 28 May 2024 17:27

দ্য ওয়াল ব্যুরো: বাংলা থেকে এবার বিজেপি ব্যাপক সংখ্যক আসনে জয়ী হবে বলে ফের দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সূত্রে যাদবপুরের বাম কর্মী সমর্থকদের উদ্দেশে ছুড়ে দিলেন প্রশ্নও।

মঙ্গলবার যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বারুইপুরের নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, "সিপিএমকে ভোট দিয়ে কি তৃণমূলের হাত শক্ত করতে চান?"

জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই, "সিপিএম এখানে ভোটে লড়ছে তৃণমূলকে মদত দিতে।" নিজের দাবির সপক্ষে মোদী বলেন, "সিপিএমকে ভোট দিলে কী হবে? সেই তো দিল্লিতে গিয়ে দিদির হাত ধরবে। ওদের তো একটাই দোকান, ইন্ডিয়া অ্যালায়েন্স ! তা হলে কেন নিজেদের ভোটটা নষ্ট করবেন। ৬ দফার ভোটে তো স্পষ্ট হয়েই গেছে, আমরাই ক্ষমতায় ফিরছি।"

গত ১০ বছরে তাঁর আমলে দেশের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে মোদী বলেন, প্রতিদিন ২ টো করে কলেজ খুলেছে, প্রতি সপ্তাহে ১টা করে বিশ্ববিদ্যালয় হয়েছে। অন্যদিকে বাংলায় কী হয়েছে? প্রথমে কংগ্রেস, পরে সিপিএম আর এখন তৃণমূল বাংলাকে বরবাদ করে ছেড়েছে। 

বিধানসভায় শূন্য হলেও যাদবপুরে সিপিএমের ভোট ব্যাঙ্ক এখনও ইর্ষণীয়। সেকারণেই এদিনের মঞ্চ থেকে মোদী সিপিএম সমর্থকদের উদ্দেশে বাড়তি বার্তা সামনে এনেছেন বলে মনে করা হচ্ছে।

বস্তুত, ২০০৯ এবং ২০১৪ সালের লোকসভা ভোটে যাদবপুর লোকসভা আসনে দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। ২০১৯ সালের অবশ্য বামেদের ভোট ব্যাঙ্কে ধস নামে । ওই ভোটে বামেদের ১৫.০৫ শতাংশ ভোট কমেছিল এবং বিজেপির ১৫.১৪ শতাংশ ভোট বেড়েছিল। ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল ৪৭.৯১ শতাংশ। বিজেপি ও সিপিএমের প্রাপ্ত ভোটের হার ছিল যথাক্রমে ২৭.৩৬ শতাংশ এবং ২১.০৪ শতাংশ। 

গতবারের মতো এবারও বামেদের ভোট রামে এলে যাদবপুরে অসাধ্যসাধন সম্ভব হতে পারে বিজেপির। তবে এবারে পরিস্থিতি ভিন্ন। সেকারণেইএদিনের মঞ্চ থেকে মোদী নির্দিষ্ট করে বাম কর্মী, সমর্থকদের ভোট দিতে যাওয়ার আগে আরও একবার 'ভেবে দেখবার' পরামর্শ দিয়েছেন বলেই মনে করা হচ্ছে।


```