Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় সভ্যভাবে ভোট হওয়া খুব মুশকিল: মিঠুন চক্রবর্তী

শুক্রবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকা থেকে অশান্তির খবর আসছিল। বেশিরভাগ অভিযোগ বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে। বালুরঘাটে এবারেও বিজেপি প্রার্থী, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বাংলায় সভ্যভাবে ভোট হওয়া খুব মুশকিল: মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী।

শেষ আপডেট: 26 April 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: নজিরবিহীনভাবে কেন্দ্রীয বাহিনীর ঘেরাটোপে প্রতিটি বুথে ভোট হচ্ছে বাংলায়। শুক্রবার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত দ্বিতীয় দফা ভোটেও বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিতেই ভোট হচ্ছে রাজ্যের তিন লোকসভা কেন্দ্রে। তবে বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী মনে করেন, বাংলায় শান্তির ভোট হওয়া প্রায় অসম্ভব।

শুক্রবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকা থেকে অশান্তির খবর আসছিল। বেশিরভাগ অভিযোগ বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে। বালুরঘাটে এবারেও বিজেপি প্রার্থী, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিঠুন অবশ্য এদিন ভোট প্রচারে মুর্শিদাবাদে ছিলেন।

ভোটের অশান্তি প্রসঙ্গে বলতে গিয়ে মিঠুন বলেন, "এখনও পর্যন্ত ৬-৭টা সভা করেছি। পাবলিক রেসপন্স বেশ ভাল। তবে বাংলায় সভ্যভাবে ভোট হওয়া মুশকিল। এখানে সোজাভাবে কেউ জিততে পারবে না।"

নাম না করে শাসকদল তৃণমূলকেই ইঙ্গিত করেছেন মিঠুন। তবে সরাসরি বিরোধীদের নাম উল্লেখ করেননি। এমনকী অধীর চৌধুরীর প্রসঙ্গে জানতে চাওয়া হলেও মিঠুন স্পিকটি নট থেকেছেন। তাঁর কথায়, "আমি আমাদের প্রার্থীর প্রচারে এসেছি। দলের প্রার্থীকে নিয়ে বলব। অন্যদল বা তাঁদের প্রার্থী নিয়ে কোনও মন্তব্য করব না।"

একুশের ভোটে মিঠুন চক্রবর্তীর একটি ফিল্মি ডায়লগ সাড়া ফেলে দিয়েছিল। এক ছোবলেই ছবির হুঁশিয়ারি দিয়ে নির্বাচনী বিধিভঙ্গের গেরোয় পড়েছিলেন। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারে প্রচার পর্বের শুরু থেকেই সতর্ক মিঠুন।

গত ২০ এপ্রিল বালুরঘাটের সভা থেকে মিঠুন বলেছিলেন, “এখন আর আগের মতো ডায়লগ বলতে পারব না। আগেরবার কেস করে দিয়েছিল। ওই সাপের ডায়লগটা বলেছিলাম, তাতেই কেস করে দিল। বলল, হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে। তাই এবার ডায়লগ একটু ঘুরিয়ে বলব।”


```