Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরে গরমের দাপট, আলিপুরদুয়ারে প্রচারে গিয়ে অসুস্থ মিঠুন-মনোজ টিগ্গা

অর্ধেক রাস্তা যাওয়ার পরেই অসুস্থ বোধ করায় গাড়ি থেকে নেমে পড়েন মিঠুন। মনোজও অভিনেতার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। বাকি রাস্তা হেঁটে প্রচার করার পরে অসুস্থ হয়ে পড়েন মনোজ টিগ্গাও।

উত্তরে গরমের দাপট, আলিপুরদুয়ারে প্রচারে গিয়ে অসুস্থ মিঠুন-মনোজ টিগ্গা

শেষ আপডেট: 15 April 2024 18:07

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: প্রবল তাপপ্রবাহে পুড়ছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। আলিপুরদুয়ারে হুডখোলা গাড়িতে প্রচারে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী। সঙ্গে ছিলেন প্রার্থী মনোজ টিগ্গা। অর্ধেক রাস্তা যাওয়ার পরেই অসুস্থ বোধ করায় গাড়ি থেকে মিঠুন নেমে পড়েন। মনোজও এরপর গাড়ি থেকে নেমে পড়েন। বাকি রাস্তা হেঁটে প্রচার করার পরে অসুস্থ হয়ে পড়েন  মনোজ টিগ্গাও।

সোমবার দুপুরে আলিপুরদুয়ারের আবহাওয়া ছিল বেশ অস্বস্তিকর। বেশ গরম পড়েছিল। এদিন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে আলিপুরদুয়ার ডিআরএম চৌপথি থেকে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত একটি রোড শো ছিল।  বক্সা ফিডার রোডের এই ব়্যালিতে বিজেপি প্রচারক হিসাবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। মনোজ টিগ্গাও তাঁর পাশেই ছিলেন। হুডখোলা গাড়িতে তাঁরা প্রচার করছিলেন। মাধব মোড়ের কাছে আসতেই মিঠুন আচমকাই গাড়ি থেকে নেমে পড়েন। ব়্যালি ছেড়ে চলে যান। 

বিজেপি সূত্রে খবর, প্রবল গরমে অসুস্থবোধ করায় মিঠুন ব়্যালি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। হোটেলে না গিয়ে তিনি ফালাকাটায় গিয়েছেন। সেখানেও ব়্যালি রয়েছে। তবে সুস্থবোধ করলে অবশ্য সেই ব়্যালিতে তিনি যোগ দেবেন।

এদিকে মাধব মোড় থেকে মনোজ টিগ্গাও গাড়ি থেকে নেমে পড়েছিলেন। তিনি পায়ে হেঁটে বাকি রাস্তা কর্মীদের সঙ্গে প্রচার সারেন। গন্তব্যস্থলে পৌঁছনোর পরে তিনিও অসুস্থ হয়ে পড়েন বলে খবর। কর্মীরা একটি দোকানে তাঁকে বসিয়ে জল, ঠান্ডা পানীয় দিলে সামান্য সুস্থ হয়ে পার্টি অফিসের দিকে রওনা হন।


```