Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোনওমতে জিতলেন পর্দার শ্রীরাম, অযোধ্যাতে শেষ অবধি হারতেই হল বিজেপিকে

ভোটগণনা শুরু হতেই দেখা যায়, পর্দার শ্রীরামচন্দ্রের সামনে রাস্তা কঠিন করে তুলেছেন সমাজবাদী পার্টির সুনীতা বর্মা। টানটান লড়াই চলে দুই প্রার্থীর। গণনার শেষে দেখা যায়, অরুণ গোভিল জিতেছেন। তবে যাকে বলে, টায়ে টায়ে। মাত্র ১০ হাজার ৫৮৫ ভোটে জিতলেন গোভিল।

কোনওমতে জিতলেন পর্দার শ্রীরাম, অযোধ্যাতে শেষ অবধি হারতেই হল বিজেপিকে

মেরঠে কঠিন টক্করের পরে খুব অল্প ব্যবধানে জিতলেন অরুণ গোভিল।

শেষ আপডেট: 4 June 2024 21:10

দ্য ওয়াল ব্যুরো: সারা দেশে রামমন্দিরের কথা বলে প্রচার করেছিল বিজেপি। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধ্যানে বসেছিলেন কন্যাকুমারীতে। দিনের শেষে অবশ্য চারশো দূরে থাক, একক সংখ্যাগরিষ্ঠতাই পেরোতে পারল না বিজেপি। অযোধ্যা যে কেন্দ্রে, সেই ফৈজাবাদ আসনেই হেরে বসলেন মোদী-যোগী আদিত্যনাথদের প্রার্থী। তবে একেবারে কান ঘেঁষে হলেও জিতে গেলেন 'রামচন্দ্র'। অর্থাৎ, নয়ের দশকে রামানন্দ সাগরের পরিচালনায় নির্মিত ভারতবিখ্যাত 'রামায়ণ' ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল। 

এবারের নির্বাচনে মেরঠ থেকে গোভিলকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও রাস্তাটা যে সহজ নয়, সেটা জানা ছিল। যে কারণে গোভিলের হয়ে দফায় দফায় প্রচার করেছেন নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথ। চেষ্টায় ত্রুটি রাখেননি গোভিল নিজেও। কিন্তু ভোটগণনা শুরু হতেই দেখা যায়, পর্দার শ্রীরামচন্দ্রের সামনে রাস্তা কঠিন করে তুলেছেন সমাজবাদী পার্টির সুনীতা বর্মা। টানটান লড়াই চলে দুই প্রার্থীর। ততক্ষণে উত্তরপ্রদেশের ছবিটা স্পষ্ট হতে শুরু করেছে। বিজেপিকে ছাড়িয়ে সংখ্যার বিচারে এগিয়ে গিয়েছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। রায়বরেলি, অমেঠি দুই আসনেই জিতেছেন কংগ্রেসের রাহুল গান্ধী ও কিশোরীলাল শর্মা। গণনার শেষে দেখা যায়, অরুণ গোভিল জিতেছেন। তবে যাকে বলে, টায়ে টায়ে। গোভিল পেয়েছেন ৫ লক্ষ ৪৬ হাজার ৪৬৯ ভোট। পাল্টা সুনীতা পেয়েছেন ৫ লক্ষ ৩৫ হাজার ৮৮৪ ভোট। মাত্র ১০ হাজার ৫৮৫ ভোটে জিতলেন গোভিল। 

তবে পর্দার শ্রীরামচন্দ্র জয় পেলেও, তাঁর জন্মভূমি অযোধ্যায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। অযোধ্যা বিধানসভা কেন্দ্র ফৈজাবাদ লোকসভার অন্তর্গত। সেখানে অল্প ব্যবধানে হলেও জিতেছেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ। পেয়েছেন ৫,৫৪,২৮৯ ভোট। পাল্টা বিজেপির লাল্লু সিংহ পেয়েছেন ৪,৯৯,৭২২ ভোট। রামমন্দির ইস্যুতে বিস্তর প্রচার করলেও শেষে রামচন্দ্রের জন্মভূমির আসনেই ৫৪ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছে বিজেপি।


```