Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'চাকরিখেকো মানুষ দেখেছেন?', চাকরিহারাদের প্রশ্নে বিজেপি-সিপিএমকে আক্রমণ মমতার

বিজেপি সিপিএমকে 'চাকরিখেকো' দলের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে পিংলার নির্বাচনী সভা থেকে চাকরিহারা ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন মমতা।

'চাকরিখেকো মানুষ দেখেছেন?', চাকরিহারাদের প্রশ্নে বিজেপি-সিপিএমকে আক্রমণ মমতার

শেষ আপডেট: 26 April 2024 14:10

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সিপিএমকে 'চাকরিখেকো' বলে চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে পিংলার নির্বাচনী সভা থেকে চাকরিহারা ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন মমতা।

মুখ্যমন্ত্রীর কথায়, "মানুষ খেকো বাঘ দেখেছেন? গ্রামগঞ্জের মানুষের কাছে এটা প্রচলিত কথা। আমি বলব, চাকরি খেকো মানুষ দেখেছেন? বিজেপি, সিপিএম সেটাই। ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিল!"

এই প্রসঙ্গেই হাইকোর্টের রায়েরও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "বিচারপতি নিয়ে কিছু বলব না, কিন্তু রায় নিয়ে বলব- আপনি নিজে পারবেন সব টাকা ফেরত দিতে। ইচ্ছে হলে চাকরি খেয়ে নেবেন। বলছে চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ সুদ-সহ টাকা ফেরত দাও। মগের মুলুক?"

খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই, "এভাবে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি আমি খেয়ে নিতে দেব না। তাছাড়া যাঁরা এতদিন শ্রম দিল আপনি কী করে তাঁদের শ্রমের পারিশ্রমিক কেড়ে নিতে পারেন? এটা আমরা হতে দেব না। যতদূর যেতে হয় যাব।"

একই সঙ্গে মুখ্য়মন্ত্রী বলেন, "মানুষ যখন কোথাও বিচার পাই না, তখন আদালতই ভরসা। সেই আদালতে এখন বিজেপি খুন করলেও বেল আর তৃণমূল কিছু না করলেও জেল। তবু বলব, বিচার ব্যবস্থায় এখনও কিছু ভাল মানুষ রয়েছেন। তাঁদের বলব, বিজেপির কথা শুনে রায় দেবেন না।"


```