Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বেহালা না থাকলে তৃণমূলের জন্মই হত না! নিজের 'খারাপ অভ্যাসে'র কথাও জানালেন মমতা

কীভাবে একটা ঘরের মধ্যে ঢুকে শাড়ি পাল্টে অন্য রাস্তা দিয়ে সেদিন প্রাণে বেঁচেছিলেন, তার বিবরণও তুলে ধরেন মমতা। 

বেহালা না থাকলে তৃণমূলের জন্মই হত না! নিজের 'খারাপ অভ্যাসে'র কথাও জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 28 May 2024 21:40

দ্য ওয়াল ব্যুরো: বেহালা বলে কথা। বেহালা না থাকলে তৃণমূলের জন্মই হত না। আপনারা তৃণমূলকে জন্ম দিয়েছেন। বেহালা তৃণমূলের জন্মদাত্রী মা। আপনাদের আর্শীবাদ সঙ্গে রয়েছে বলেই আজও লড়ে যাচ্ছি।

বক্তা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে বেহালা চৌরাস্তার নির্বাচনী সভা থেকে একথা বলেন তৃণমূল নেত্রী। 

এদিন এর আগে দুটি রোড শো করেন মমতা। মমতার কথায়, "কাপড় জামা ভিজে চুপচুপ করছিল। শাড়ি বদলাতে ১৫ মিনিটের জন্য বাড়িতে গিয়েছিলাম। তবে আমার একটা খারাপ অভ্যাস আছে। বাড়ি ঢুকে গেলে আর বেরোতে চাই না। কিন্তু জায়গাটার নাম বেহালা। না এসে থাকি কী করে!"

দক্ষিণ কলকাতা বরাবরই তৃণমূলের শক্তঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০০৯, টানা পাঁচবার দক্ষিণ কলকাতার সাংসদ ছিলেন মমতা। সেই সময় একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীও হন তৃণমূল নেত্রী। ২০১১-র উপ নির্বাচন এবং ২০১৪ সালের ভোটে এখানকার সাংসদ ছিলেন সুব্রত বক্সি। বর্তমান সাংসদ মালা রায়কে এবারেও প্রার্থী করেছে তৃণমূল। গতবারে এখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ১ লক্ষ ৫৫ হাজার ১০২।

ওই প্রসঙ্গ টেনে মমতা বলেন,  "এখানকার মানুষের ভালবাসা তৃণমূল কোনওদিন ভুলবে না।" মনে করিয়েছেন, বাম 'সন্ত্রাসে'র প্রসঙ্গও। মমতার কথায়, "মনে আছে, দিনটা ছিল ১ অগাস্ট। রঘু নন্দন তেওয়ারিকে সিপিএম গুলি করে মারেনি? ৮ অগস্ট বিমলা দেকে গুলি করে মারল। ১৬ অগস্ট আমাকে মারতে চেয়েছিল।"

কোন সালের ঘটনা তা অবশ্য স্পষ্ট করেননি মমতা। বলেন, "একদিন সিপিএম আমাদের পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছিল। এখানকার মানুষের ভালবাসা না থাকলে আমার বেঁচে থাকাই হত না।" কীভাবে একটা ঘরের মধ্যে ঢুকে শাড়ি পাল্টে অন্য রাস্তা দিয়ে সেদিন প্রাণে বেঁচেছিলেন, তার বিবরণও তুলে ধরেন মমতা। 

তৃণমূল নেত্রীর কথায়, "শাড়িটা বদলে ছিলাম বলেই ওরা আমাকে আর সেদিন খুঁজে পাইনি।"


```