Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর ধ্যান নিয়ে বড় প্রশ্ন মমতার, বিধিভঙ্গের অভিযোগে কমিশনে যাচ্ছে তৃণমূল

রাজনীতি করে মোদী দেশের সর্বনাশ করছেন বলেও অভিযোগ করেন মমতা।

 মোদীর ধ্যান নিয়ে বড় প্রশ্ন মমতার, বিধিভঙ্গের অভিযোগে কমিশনে যাচ্ছে তৃণমূল

শেষ আপডেট: 29 May 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো: ১ জুন ভোট। হিসেব অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে সমস্ত রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি শেষ করতে হবে। তবে ওই ৪৮ ঘণ্টাও প্রচার চালিয়ে যেতে প্রধানমন্ত্রী মোদী কৌশলে ধ্যানে বসছেন বলে অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বারুইপুরে সভা করেছিলেন মোদী। বুধবার সেই বারুইপুর থেকেই মোদীর কন্যাকুমারীতে দু’দিন ধ্যানমগ্ন হওয়ার প্রসঙ্গ টেনে মমতা বলেন, "প্রতি বার দেখবেন, নির্বাচনের শেষ দফার ৪৮ ঘণ্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকেন। আর লোককে দেখায়, ধ্যান করছি। আসলে প্রচার পেতে চায়।"

প্রসঙ্গত, বিজেপির তরফে জানানো হয়েছে, লোকসভা ভোটের প্রচার শেষ হলে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। 

তৃণমূল নেত্রী বলেন, "উনি ধ্যান করতে পারেন কিন্তু টিভি দেখাতে পারে না। আমরা কমপ্লেন করব। এটা বিধিভঙ্গের মধ্যে পড়ে।"

সম্প্রতি নিজেকে ইশ্বরের দূত হিসেবে একাধিকবার দাবি করেছেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গ টেনে তীব্র শ্লেষের সুরে মমতা বলেন, "ওকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন! মানে বায়োলজিক্যাল বাবা-মা নেই। উনি নাকি দেবতার থেকেও বড় দেবতা। তাই যদি হয়, তবে ওঁর ধ্যান করার কী প্রয়োজন, আমরা ওর মন্দির বানিয়ে দেব! সেখানে বসে লোকে ওঁর ধ্যান করবে।"

রাজনীতি করে মোদী দেশের সর্বনাশ করছেন বলেও অভিযোগ করেন মমতা।


```