Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আপ কবর সে ডরতে হো, অউর কফন মেরা ইন্তেজার করতা হ্যায়: মোদীকে মমতা

ভোটের মুখে এজেন্সির তৎপরতা নিয়ে বুধবার মেটিয়াবুরুজের সভা থেকে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল নেত্রী বলেন, "আমাকে, অভিষেককে অ্যারেস্ট করবে বলে!"

আপ কবর সে ডরতে হো, অউর কফন মেরা ইন্তেজার করতা হ্যায়: মোদীকে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 29 May 2024 19:37

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মধ্যেই ফের বাংলায় অভিযান চালাবে কেন্দ্রীয় এজেন্সি! প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির নির্দেশেই কেন্দ্রীয় সংস্থা এই অভিযান চালাবে বলে মঙ্গলবার ডায়মন্ড হারবারের রোড শো শেষে পথসভা থেকে অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই সিবিআই সওকত মোল্লা এবং দেবরাজ চক্রবর্তীকে তলব করেছে।

ভোটের মুখে এজেন্সির তৎপরতা নিয়ে বুধবার মেটিয়াবুরুজের সভা থেকে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল নেত্রী বলেন, "আমাকে, অভিষেককে অ্যারেস্ট করবে বলে!"

এই প্রসঙ্গেই মোদীকে আক্রমণ করতে গিয়ে এবার নিজের লেখা শায়েরি ফিরহাদ হাকিমকে দিয়ে পড়ালেন তৃণমূল নেত্রী। ‘‘আপ কবর সে ডরতে হো, অউর কফন মেরা ইন্তেজার করতা হ্যায়।’’ অর্থাৎ মোদী মৃত্যুকে ভয় পান, কিন্তু মমতা নন।

এই প্রসঙ্গেই মোদীর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তৃণমূল নেত্রীর কথায়, "দেশ ক্যা নেতা ক্যায়সা হো? যিনি মানবিক, যিনি সব ধর্মের কথা বলেন। কিন্তু মোদী পিছলে গিয়ে নেতা হয়ে গেছেন! টাকার জোরে নেতা হয়ে গেছেন! আর এখন অহঙ্কারে মরছে। এই রকম মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি দেখিনি।"

মমতা আরও বলেন, "মোদী সরকারকে বদল করা ভীষণ জরুরি। শুনুন, আমাদেরও অনেক ধমকান অনেক সময়ে। কিন্তু আমাদের হুমকি দিয়ে কিছু করা যাবে না। আমরা লড়তে পারি। আমাকে, অভিষেককে অ্যারেস্ট করবে বলে। তো করো না? কত কারাগার আছে, দেখো অ্যারেস্ট করে।’’

বিজেপির শত অত্যাচারের সামনেও তৃণমূল মাথা ঝোঁকাবে না বোঝাতে মমতা বলেন, "একটাই দল তৃণমূল, যে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বিজেপির বিরুদ্ধে লড়ছে, লড়বে। ঝুঁকেগা নহি। খেলা হবে।’’


```