Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ছবিগুলো যদি সবাইকে দেখাই... সৌমিত্রকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা

সৌমিত্রর একাধিক ছবি ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

ছবিগুলো যদি সবাইকে দেখাই... সৌমিত্রকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌমিত্র খাঁ

শেষ আপডেট: 8 April 2024 18:00

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বাঁকুড়ার দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ নাম না করে নিশানা করেন তিনি। সৌমিত্রর একাধিক ছবি ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সৌমিত্রর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। ইতিমধ্যেই তাঁরা একে অপরের বিরুদ্ধে পরপর বিতর্কিত মন্তব্য করেছেন। সুজাতাকে দলের তরফে সতর্কও করা হয়েছিল। তবে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সভা থেকে সৌমিত্রকে খোঁচা দিলেন। মমতা বলেন, ''বিষ্ণুপুরে একজন... নাই বা বললাম। জানি না ডিভোর্স হয়েছে কি না, তাঁর স্ত্রী দাঁড়িয়েছে সেখানে। তাঁর যদি আমি ফটোগুলি খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবে, বিজেপি কত আদর্শবান দল। যাঁরা মিথ্যে কথা বলে বেড়ায়। সব ছবি আমার কাছে আছে।'' যদিও মমতা কোন ছবির কথা বলেছেন তা বলেননি। 

তখনও সেভাবে ভোটের প্রচার শুরু হয়নি। বাঁকুড়ার ময়নাপুর গ্রামে গিয়ে সৌমিত্র বলেছিলেন, ভোটের সময়ে তৃণমূলের কোনও অত্যাচার সহ্য করা হবে না। তৃণমূল আঘাত করলে চোখ উপড়ে নেওয়া হবে! সৌমিত্রর এই বক্তব্যের পাল্টা দিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা। তিনি দাবি করেছিলেন, গাড়ি, বাড়ি, সম্পত্তি আর রক্ষিতা নিয়ে ফূর্তি করেছেন তাঁর প্রাক্তন স্বামী! 

বলাই বাহুল্য, সুজাতা তাঁর প্রাক্তন স্বামীর চরিত্র নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন। সৌমিত্র লম্পট-মাতাল বলেও শ্লেষ উগরে দিয়েছিলেন তিনি। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর ফুঁসে উঠেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র। চ্যালেঞ্জের সুরে তিনি বলেছেন, যা ছবি আছে সামনে আনতে হবে। তাঁর কথায়, মিথ্যে দাবি করে মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। 


```