Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সুপ্রিম কোর্টের রায় শুনে মনটা স্নিগ্ধ,তৃপ্ত হয়ে গেল: চাকরি বাতিলের স্থগিতাদেশ নিয়ে মমতা

সমগ্র শিক্ষক সমাজকে অভিনন্দন জানিয়ে রাতেই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুপ্রিম কোর্টের রায় শুনে মনটা স্নিগ্ধ,তৃপ্ত হয়ে গেল: চাকরি বাতিলের স্থগিতাদেশ নিয়ে মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 May 2024 16:13

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি মামলা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তাতে তিনি খুশি। সমগ্র শিক্ষক সমাজকে অভিনন্দন জানিয়ে রাতেই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আরামবাগে নির্বাচনী সভা থেকেও চাকরি বাতিলের স্থগিতাদেশ নিয়ে সেই 'খুশির অনুভূতি' ব্যক্ত করলেন তিনি। বললেন, “রায় শুনে মনটা স্নিগ্ধ, তৃপ্ত হয়ে গেল।“

সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি ছিল মঙ্গলবার। শীর্ষ আদালত কী রায় দেয়, সে দিকে নজর ছিল চাকরিপ্রার্থী এবং শিক্ষক মহল সহ গোটা রাজ্যের। এদিন ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এখনই চাকরি বাতিল করা হচ্ছে না, জানিয়ে দেন প্রধান বিচারপতি।

বুধবার আরামবাগে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এদিন তিনি বলেন, “মঙ্গলবার দুর্গাপুরে মিছিল করছিলাম। মনটা পড়ে ছিল সুপ্রিম কোর্টে। কী রায় হয় তা নিয়ে চিন্তায় ছিলাম। রায় শুনে মনটা স্নিগ্ধ, তৃপ্ত হয়ে গেল।“ শুধু তাই নয়, যোগ্য প্রার্থীদের চাকরি হারানোর পিছনে বিজেপিকে নিশানা করেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘বিজেপি চাকরিখেকো বাঘ। ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল। বেতন ফেরত দিতে বলল। আমি সে দিন থেকে বলেছিলাম, চিন্তা করবেন না। পাশে আছি। এরা মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়। এরা মানুষ নয়, দানব।’’

হাইকোর্টের রায় ঘোষণার পর এক ধাক্কায় প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের ঘটনা আসলে বিজেপির ষড়যন্ত্র বলে ব্যাখ্যা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরিই বলেছিলেন, “ওটা বিজেপির বিচারালয়।“ সেই সঙ্গে তিনি এও প্রশ্ন তুলেছিলেন, “হাইকোর্ট রায় ঘোষণার আগেই বিজেপি জেনে যাচ্ছে কী করে?” তবে সুপ্রিম কোর্টের অন্তর্বতী রায়ে বড় রকমে স্বস্তি বোধ করছে তৃণমূল। 

পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রীর মন্তব্যেই পরিষ্কার যে লোকসভা ভোটের মধ্যে সর্বোচ্চ আদালতের রায়ে অক্সিজেন পেল তৃণমূল। মঙ্গলবারের রায়কে ইতিবাচক ভাবেই দেখছে রাজ্যের শাসক দল।


```