Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

রবিবার কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়, মহুয়ার কেন্দ্র থেকেই শুরু ভোটের প্রচার

গত ১৪ মার্চ বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে একাধিক স্টিচও হয়েছিল।

রবিবার কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়, মহুয়ার কেন্দ্র থেকেই শুরু ভোটের প্রচার

শেষ আপডেট: 31 March 2024 07:08

দ্য ওয়াল ব্যুরো: রবিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে ভোট প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষ্ণনগরের ধুবুলিয়ায় জনসভার আয়োজন করা হয়েছে। লোকসভা ভোটে দলনেত্রীর প্রথম প্রচার সভায় রেকর্ড পরিমাণ জমায়েতের লক্ষ্য নিয়েছে তৃণমূল। 

গত ১৪ মার্চ বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে একাধিক স্টিচও হয়েছিল। সূত্রের খবর, চিকিৎসকদের নিষেধ মেনে এতদিন প্রচারে নামেননি তিনি। এই মুহূর্তে চোট কাটিয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। 

রাজ্যে এবারে সাত দফায় ভোট করছে কমিশন। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আসনে। ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে কৃষ্ণনগরে। স্বাভাবিকভাবে, কৃষ্ণনগর থেকেই দলনেত্রীর প্রচার সভা শুরু করার ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কৃষ্ণনগরে এবারেও তৃণমূল প্রার্থী করেছে মহুয়া মৈত্রকে। প্রশ্ন ঘুষ কাণ্ডে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করেছে এথিক্স কমিটি। সম্প্রতি  লোকপালের নির্দেশে মহুয়ার বিরুদ্ধে তদন্তে নেমে তাঁর কলকাতার এবং নদিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। ফলে ওই মঞ্চ থেকে এজেন্সি ইস্যুতে রবিবার তৃণমূল নেত্রী কী বলেন, সেদিকে কৌতূহল রয়েছে সব মহলের। 

দলীয় সূত্রের খবর, ৩ এপ্রিল থেকে পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা। ৪-৮ এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রচারসভা করার কথা রয়েছে দলনেত্রীর। 

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সবকটি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এবার উত্তরবঙ্গ থেকেও একাধিক আসনে জয়ের পরিকল্পনা নিয়েছে শাসকদল। ইতিমধ্যে প্রচারে জোরও দিয়েছেন নেতৃত্ব। উত্তরবঙ্গ দলের জয় সুনিশ্চিত করতে দলনেত্রী কী বলেন, তা নিয়েও কৌতূহলী সব মহল।


```