Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

'রাজ্যপালকে পদত্যাগ না করিয়ে এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যাচার করছেন’, মোদীকে তোপ মমতার

রাজ্যপাল এবং সন্দেশখালি ইস্যুতে একযোগে মোদীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

'রাজ্যপালকে পদত্যাগ না করিয়ে এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যাচার করছেন’, মোদীকে তোপ মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 May 2024 14:45

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট চলাকালীন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। পুলিশে অভিযোগও দায়ের হয়েছে। সেই অভিযোগে সরব হয়েছে তৃণমূল। সরগরম পরিস্থিতিতে বাংলায় নির্বাচনী প্রচারে এসে শনিবার রাজভবনে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগে তাঁর চুপ থাকা নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল এবং সন্দেশখালি ইস্যুতে রবিবার নির্বাচনী প্রচারে একযোগে মোদীকে আক্রমণ করলেন মমতা। 

লোকসভার আগে এই নিয়ে নয়বার ভোটপ্রচারে বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মোদীর চারটি সভা রয়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে ভাটপাড়ায় প্রথম সভা করেছেন প্রধানমন্ত্রী। মোদীর জনসভার খানিকক্ষণের মধ্যেই সেই ব্যারাকপুর লোকসভার কেন্দ্রেই আমডাঙাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। 

আমডাঙার সাধনপুর উলুডাঙা তুলসিরাম উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের সভা থেকে এদিন মমতা বলেন, "প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনে লাটুসাহেব। মেয়েরা যেতে পারছে না ভয়ে। আমি সংবিধান সঙ্কটে যাচ্ছি। রাজ্যপালের যে সব কীর্তি-কেলেঙ্কারি প্রকাশ পাচ্ছে, সেই কারণে আমার প্রয়োজন থাকলে রাস্তায় কথা বলতে হবে। রাজভবনে ঢুকতে পারছি না। প্রধানমন্ত্রী আপনার কি উচিত ছিল না তাঁকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়ার।’’

চব্বিশের লোকসভা ভোটের শুরু থেকেই শিরোনামে সন্দেশখালি ইস্যু। বঙ্গ বিজেপি তো বটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এবং আরও অনেক কেন্দ্রীয় নেতৃত্বকে সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে দেখা গিয়েছে। কিন্তু এরই মধ্যে সম্প্রতি সন্দেশখালির বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সন্দেশখালির ঘটনা সাজানো, ধর্ষণের ঘটনা মিথ্যে, এমনও তথ্য সামনে এসেছে। দ্য ওয়াল সেই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি। 

এদিকে বিজেপির বিরুদ্ধে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা ভুয়ো ভিডিও বলে তোপ দেগেছে বিজেপিও। তবে তাৎপর্যপূর্ণভাবে মোদীর বক্তব্যে এদিন সন্দেশখালির ওই ভাইরাল ভিডিও নিয়ে কিছুই শোনা যায়নি। বদলে এর আগের নির্বাচনী সভাগুলির মতোই সন্দেশখালি নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। আর এই নিয়েই মোদীর উদ্দেশে মমতা বলেন,  ‘‘এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন। সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে। সন্দেশ হচ্ছে, দেশের খবর কী? মোদী হারছেন, মোদী বিদায় নিচ্ছেন।’’

১০০ দিনের কাজ নিয়েও এদিন মোদীকে নিশানা করেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রীর কথায়,  ‘‘তিন বছর কাজ করিয়ে টাকা দিলেন না। তখন আপনার টাকা ছিল না পকেটে? আর এখন বিজ্ঞাপন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতে হচ্ছে আপনাকে। আপনি যত ইচ্ছে বলে যান, আমার গায়ে ফোস্কা পড়বে না।’’

রবিবার জোড়া সভা করবেন বাংলার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমডাঙার পর উলুবেরিয়ায় দলীয় প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে তাঁর প্রচার সভা রয়েছে। 


```